৩০০ আসনে ইভিএম চায় আ.লীগ: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জানুয়ারি ২০২৩, ২০:৪৮আপডেট : ২৩ জানুয়ারি ২০২৩, ২১:২০

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই ক্ষমতাসীন আওয়ামী লীগ ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) চায় বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘নির্বাচনে ৩০০ আসনেই আওয়ামী লীগ ইভিএম চায়। তবে নির্বাচন কমিশন (ইসি) তাদের সামর্থ্য অনুযায়ী যতটি আসনে পারবে, তা মেনে নেবো আমরা।’

সোমবার (২৩ জানুয়ারি) বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে এসব কথা বলেন তিনি।

বিএনপিই দেশে নষ্ট রাজনীতির জন্ম দিয়েছে দাবি করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘এই পথ থেকে বেরিয়ে আসতে না পারলে (বিএনপি) কখনোই আন্দোলনে সফল হবে না। নির্বাচনেও সফল হবে না বিএনপি। তারা ভণ্ডামির রাজনীতি করছে। নির্বাচন মোকাবিলায় আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজপথে আছে।’

বিএনপিকে ‘গণতন্ত্র এবং মুক্তিযুদ্ধের মূল্যবোধ হত্যাকারী’ আখ্যায়িত করে তিনি বলেন, ‘দেশের গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থা বিএনপি ধ্বংস করেছে। আর মেরামত করেছেন শেখ হাসিনা। এদেশে প্রথম নির্বাচন কমিশন আইনের মাধ্যমে প্রতিষ্ঠিত করেছে তার সরকার। তারা এখন কী করে রাষ্ট্র মেরামত করবে, যারা এক কোটি ভুয়া ভোটার, ভুয়া ভোটের জন্ম দিয়েছে।’

মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র ঢাকা সফরের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘ডোনাল্ড লু আসার পর বিএনপি নেতারা হাসপাতালে কেন গেছে? অদৃশ্য নির্দেশে আন্তর্জাতিক মহলে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার মিশনে বিএনপি আন্দোলন করেছিল। বিএনপি হতাশায় হাসপাতালে গেছে। সেখান থেকে বেরিয়ে আবারও হাঁকডাক, মিথ্যাচার শুরু করেছে।’

সারা দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩০ লাখ শীতবস্ত্র দিয়েছেন জানিয়ে তিনি বলেন, ‘শীতে মানুষ কষ্টে আছে। আমরা মানুষের পাশে আছি। মানুষের যেকোনও কষ্টে শেখ হাসিনার নেতৃত্বে পাশে ছিলাম, আছি, থাকবো। বিএনপির কর্মসূচির পাল্টাপাল্টি কর্মসূচি আওয়ামী লীগ দেয়নি। আমাদের দল মানুষের কল্যাণে শীতবস্ত্র বিতরণ করছে।’

অনুষ্ঠানে প্রায় তিন হাজার পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করার কথা জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন—শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ও সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুর রউফ নান্নু প্রমুখ।

 

/এমআরএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী