বিএনপি-জামায়াতের সমর্থনকারীরা দেশ ও জাতির শত্রু: নিখিল

জবি প্রতিনিধি
৩০ জানুয়ারি ২০২৩, ১৭:১৩আপডেট : ৩০ জানুয়ারি ২০২৩, ১৮:৩১

বিএনপি-জামায়াতের সমর্থনকারীরা দেশ ও জাতির শত্রু বলে মন্তব্য করেছেন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। তিনি বলেন, ‘যারা বিএনপি-জামায়াত দলকে সমর্থন করে তারা দেশের শত্রু, জাতির শত্রু। একাত্তরে যারা এ দেশের স্বাধীনতা চায়নি, জিয়াউর রহমান সেই পরাজিত শক্তিকে, স্বাধীনতার শত্রু বিএনপি-জামায়াতকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করেছিলেন।’

সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে আয়োজিত ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের শান্তি সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নিখিল বলেন, ‘ইউক্রেন-রাশিয়া যুদ্ধের পর সারা বিশ্ব বিপদগ্রস্ত, জ্বালানি তেলের মূল্য বেড়েছে। সারা পৃথিবীর মানুষ বোঝে কিন্তু বিএনপি-জামায়াত শক্তি তা বোঝে না। তারা এই ইস্যুটিকে সামনে এনে বর্তমান সরকারের পতন চায়। বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পতন চেয়ে তারা তত্ত্বাবধায়ক সরকার চায়। ’

তিনি বলেন, ‘বিএনপি-জামায়াত ক্ষমতায় থেকে হাওয়া ভবন বানিয়ে লুটতরাজ করে হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে। বিদেশে পাচার করেছে। ছাত্র সমাজের হাতে অস্ত্র তুলে দিয়েছিল। তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে দেশের মানুষের বিরুদ্ধে তাদের ব্যবহার করেছিল। দেশের অশান্তির সৃষ্টি করেছিল।’

যুবলীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি-জামায়াত সাধারণ জনগণের ওপর হামলা করলে, মানুষ হত্যা করলে তাদের সেই হাত ভেঙে দেওয়া হবে। কেবল ঢাকা শহরে নয়, সারা দেশে যুবলীগ তাদের জবাব দেবে।’

২০১৪-১৫ সালে হরতাল-অবরোধ করে বিএনপি-জামায়াত ১৬৫ জন মানুষকে আগুনে পুড়িয়ে হত্যা করেছে দাবি করে তিনি বলেন, ‘বর্তমানে মানুষ শেখ হাসিনার নেতৃত্বে ভালো আছে। বিএনপি-জামায়াত দেশের শত্রু, স্বাধীনতার শত্রু। একাত্তরে তারা এ দেশের স্বাধীনতা চায়নি।’

বিএনপি-জামায়াত ক্ষমতায় এলে বাংলাদেশের মানুষ প্রশ্নবিদ্ধ হবে মন্তব্য করে মাইনুল হোসেন নিখিল বলেন, ‘বিএনপি-জামায়াত যখনই ক্ষমতায় আসবে, তখনই বাংলাদেশের মানুষ প্রশ্নবিদ্ধ হবে। জঙ্গি হামলার শিকার হবে। বাংলাদেশের মানুষ বিপথগামী হবে। তাদের ক্ষমতায় আসতে দেওয়া যাবে না।’

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানার সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন সহ-সভাপতি সোহরাব হোসেন স্বপন, আনোয়ার ইকবাল সান্টু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করিম রেজা প্রমুখ।

 

 

/এমআরএস/আরকে/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের