মেট্রোরেলে চড়ার অভিজ্ঞতা জানালেন রাদওয়ান মুজিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জানুয়ারি ২০২৩, ২০:২৯আপডেট : ৩১ জানুয়ারি ২০২৩, ২০:২৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রথম মেট্রোরেল উদ্বোধন করেন গত বছরের ২৮ ডিসেম্বর। আধুনিক এই নগর গণপরিবহনে ওই দিন থেকে উত্তরা-আগারগাঁও পর্যন্ত যাত্রী চলাচল শুরু হয়। ঢাকার পরিবহন খাতে নতুন মাত্রা যোগ করা মেট্রোরেলে চড়ার অভিজ্ঞতার কথা জানিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র ও শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘ঢাকা মেট্রো নিরাশ করেনি। ভালো দিকনির্দেশনা, আরামদায়ক বগি, প্রশস্ত প্ল্যাটফর্ম, শহরের অনন্য দৃশ্য এবং নারী ও পুরুষের উভয়ের ব্যবহারে যথেষ্ট সুযোগ রয়েছে।’

ফেসবুক পোস্টের সঙ্গে একটি সেলফিসহ কয়েকটি ছবিও পোস্ট করেছেন রাদওয়ান মুজিব সিদ্দিক ববি। এতে সাধারণ যাত্রীদের সঙ্গেই মেট্রোরেলে দেখা যায় তাকে।

এ বিষয়ে জানতে চাইলে মঙ্গলবার (৩১ জানুয়ারি) মেট্রোরেলের আগারগাঁও স্টেশনের ম্যানেজার মাহফুজুর রহমান বলেন, তিনি আজ মেট্রোরেলে উঠেছিলেন এরকম কোনও তথ্য নেই। তিনি কয়েকদিন আগে মেট্রোরেলে উঠেছিলেন—সেটা আমি জানি।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, উদ্বোধনের পর মেট্রোরেলের উত্তরা থেকে আগারগাঁও রুটে ৩০ জানুয়ারি ৩ লাখ ৩৫ হাজার পর্যন্ত যাত্রী পরিবহন করা হয়েছে। এতে আয় হয়েছে দুই কোটি ৪৬ লাখ টাকা।

এদিকে, দেশের প্রথম পাতাল মেট্রোরেলের নির্মাণ কাজের উদ্বোধন হতে যাচ্ছে বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি)। মেট্রোরেলের (এমআরটি লাইন-১) নির্মাণ কাজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

/এমআরএস/আরএইচ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের