‘শিক্ষাব্যবস্থা নিয়ে বিএনপি যতই মিথ্যাচার করুক, জনগণ মেনে নেবে না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৪৪আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৪৪

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, আজ থেকে ১৪ বছর আগে চার দলীয় জোট সরকারের আমলে দেশের শিক্ষাঙ্গনগুলোতে সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি, জঙ্গিবাদ, মাদকের রাজত্ব কায়েম হওয়ায় সেগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। শিক্ষাঙ্গনের পরিবেশ একেবারে ধ্বংস হয়ে গিয়েছিল। জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের অধীনে শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী হিসেবে গড়ে তোলা হয়েছে। বিএনপি শিক্ষা ব্যবস্থা নিয়ে যতই মিথ্যাচার করুক না কেন, জনগণ তা কখনোই মেনে নেবে না।

দিনাজপুরের ফুলবাড়ীতে গোলাম মোস্তফা (জিএম) হাইস্কুলের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় শনিবার (১১ ফেব্রুয়ারি) তিনি এসব কথা বলেন।

এসময় প্রতিমন্ত্রী আরও বলেন, ‘শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষা ছাড়া কোনও জাতি উন্নতি লাভ করতে পারে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সঠিক শিক্ষানীতি নিয়ে দেশ এগিয়ে চলছে। শিক্ষার্থীদের বছরের শুরুতে নতুন পাঠ্যবই দেওয়া হচ্ছে। শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে বৃত্তি ও উপবৃত্তির ব্যবস্থা করেছেন শিক্ষাবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের শুধু একাডেমিক শিক্ষায় শিক্ষিত হলে চলবে না; আমাদের সমন্বিত শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে বিদ্বান ও দেশপ্রেমিক মানুষ হতে হবে।’

এখন আর শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার জন্য কোথাও ধরনা দিতে হয় না উল্লেখ করে তিনি বলেন, শিক্ষার্থীরা নিজ এলাকা থেকে ডিজিটাল পদ্ধতির মাধ্যমে ফরম পূরণ করে কলেজ ও বিশ্ববিদ্যালয়সহ সব প্রতিষ্ঠানে ভর্তি হতে পারছে। 

শতবর্ষপূর্তিতে সকালে বিদ্যালয়ে প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন, কবুতর মুক্তকরণ, ভাস্কর্য ও নামফলক উম্মোচন এবং বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি। এসময় অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। শতবর্ষ আয়োজন কমিটির আহ্বায়ক ফুলবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশেষ অতিথি হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলতাফুজ্জামান মিতা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম, পৌরসভার মেয়র মো. মাহবুব আলম লিটন।

প্রতিমন্ত্রী বলেন, দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমন্বিত উন্নয়ন, সমন্বিত সমাজ ব্যবস্থা ও সমন্বিত শিক্ষা ব্যবস্থার কারণে সমগ্র বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হয়ে গেছে; যা সমগ্র পৃথিবীতে প্রশংসিত হচ্ছে। এ ধারাকে আমাদের এগিয়ে নিতে হবে। বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা স্বাধীন দেশ পেয়েছি। বঙ্গবন্ধুর যোগ্য উত্তরসূরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত বাংলাদেশে পা দিয়েছি। ২০৪১ সালে লক্ষ্যমাত্রায় পৌঁছে যাচ্ছি।

/এসআই/এফএস/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের