বিএনপি-জামায়াত ক্ষমতায় এলে দেশে আফগানি অবস্থা চালু করবে: কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৩১আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৩, ২০:৫৭

বিএনপির আন্দোলনের স্রোত হারিয়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, বিএনপির আন্দোলন এখন গুরুতর আহত। 

তিনি আরও অভিযোগ করেন, তারা দেশে আবারও আগুন সন্ত্রাস শুরু করেছে। সিরাজগঞ্জে আওয়ামী লীগের শান্তি সমাবেশে হামলা হয়েছে। বিএনপি-জামায়াত ক্ষমতায় গেলে নারীরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারবেন না, দেশে আফগানি অবস্থা চালু করবে।

রবিবার (১২ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর খিলগাঁওয়ে এক শান্তি সমাবেশে এসব কথা বলেন তিনি। ‘বিএনপি-জামায়াতের সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, অপরাজনীতি ও অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে’ এই কর্মসূচি পালন করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।

ওবায়দুল কাদের বলেন, এত লাফালাফি করছেন। তত্ত্বাবধায়কের দিবাস্বপ্ন দেখে কোনও লাভ নেই। বিএনপি মার্কা তত্ত্বাবধায়ক সরকার আওয়ামী লীগ চায় না।

তিনি আগুন সন্ত্রাস ও ষড়যন্ত্রকে প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

বিদায়ী রাষ্ট্রপতি আবদুল হামিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সেইসঙ্গে রাষ্ট্রপতি পদে আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্ত মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পুকে অভিনন্দন জানান তিনি।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে দলের কেন্দ্রীয় নেতারা (ছবি: ফোকাস বাংলা)

সমাবেশে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, সংবিধান মোতাবেক নির্বাচন হবে। ডিসেম্বরে নির্বাচন। ক্ষমতায় যেতে হলে নির্বাচনে আসতে হবে। নির্বাচনে লাল কার্ড দেখিয়ে বাংলাদেশ থেকে বিদায় করবো।

দলটির সভাপতিমণ্ডলীর আরেক সদস্য কামরুল ইসলাম বলেন, কোনও অবস্থাতেই দেশে তত্ত্বাবধায়ক সরকারে নির্বাচন হবে না। আওয়ামী লীগ যখন দেশে উন্নয়ন করছে, বিএনপি তখন ষড়যন্ত্র করছে। নির্বাচন কমিশনের অধীনেই নির্বাচন হবে। নির্বাচনে বিএনপি না এলে অস্তিত্ব বিলীন হবে।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আমিন রুহুলের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ূন কবির প্রমুখ।

/এমআরএস/এফএস/এমওএফ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে