কোনও বিদেশি প্রভুদের প্রেসক্রিপশনে নির্বাচন হবে না: শেখ পরশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:২৯আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:২৯

সঠিক নির্বাচন হলে বিএনপি ১৫১টি আসন পাবে না মন্তব্য করেছেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ। তিনি বলেন, ‘তাই তারা লাশের রাজনীতি করে নির্বাচন বানচাল করতে চাচ্ছে। আমি তাদের বলতে চাই, নির্বাচন হবে শেখ হাসিনার অধীনে। নির্বাচন কমিশনের পরিচালনায় একটা অবাধ, নিরপেক্ষ এবং যথাযথ পদ্ধতিতে নির্বাচন হবে। কোনও বিদেশি প্রভুদের প্রেসক্রিপশনে নির্বাচন হবে না।’

বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে বঙ্গবন্ধু এভিনিউতে যুবলীগের এক প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলে তিনি এসব কথা বলেন। গত ১০ ফেব্রুয়ারি গাজীপুর ও ১১ ফেব্রুয়ারি লক্ষ্মীপুরসহ বিভিন্ন জেলায় ‘পদযাত্রার নামে বিএনপি-জামায়াত সন্ত্রাস, সহিংস রাজনীতি, প্রকাশ্যে অস্ত্রের মহড়া, জনগণ ও পুলিশের ওপর হামলা, গাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে' এ কর্মসূচি পালন করে যুবলীগ।

সভাপতির বক্তব্যে যুবলীগ চেয়ারম্যান বলেন, ‘বিএনপি এখন চাচ্ছে লাশের রাজনীতি করতে। আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে বিএনপি বিভিন্ন অপচেষ্টা করবে। তারেক জিয়া চাচ্ছেন, বাংলাদেশে যাতে নির্বাচনটা না হয়। কারণ, তিনি মানি লন্ডারিং মামলা ও একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় সাজাপ্রাপ্ত। ১০ ট্রাক অস্ত্র মামলা তার বিরুদ্ধে চলছে।’

তিনি আরও বলেন, ‘বিএনপির পদযাত্রায় কোনও জনসম্পৃক্ততা নাই। কারণ, জনগণের ওপর তাদের অত্যাচারের কথা জনগণ ভুলে নাই। ২০১৪ সালের অগ্নিসংযোগের কথা জনগণ ভুলে নাই। সার ও বিদ্যুতের জন্য কৃষকদের ওপর গুলির কথা জনগণ ভুলে নাই। এজন্য তারা হতাশায় ভুগেছে এবং সেই হতাশা থেকে তারা দিক-বিদিক হারিয়ে ফেলেছে। তাদের সন্ত্রাসী চেহারা বের হয়ে আসছে।’

এদিন যুবলীগের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচি অনুযায়ী এর মধ্যে ১৭ ফেব্রুয়ারি (শুক্রবার) বিকাল ৩টায় বঙ্গবন্ধু এভিনিউতে ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের প্রতিবাদ সমাবেশ, ১৭ ফেব্রুয়ারি (শুক্রবার) বিকাল ৪টায় ফার্মগেটে ঢাকা মহানগর যুবলীগ উত্তরের প্রতিবাদ সমাবেশ, ১৮ ফেব্রুয়ারি ( শনিবার) ঢাকা মহানগর ব্যতীত দেশের সব বিভাগীয় শহরে প্রতিবাদ সভা হবে। ১৯ ফেব্রুয়ারি (রবিবার) দেশের প্রতিটি উপজেলা/থানা ও পৌরসভায় প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল হবে। ২০ ফেব্রুয়ারি ( সোমবার) দেশের প্রতিটি জেলায় প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল। ২২ ফেব্রুয়ারি ( বুধবার) ঢাকা মহানগরে জাতীয় সংসদের আসনভিত্তিক এবং দেশের সব মহানগরের প্রতিটি থানায় প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল।

বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলসহ কেন্দ্রীয় ও মহানগরের নেতারা।

/এমআরএস/এপিএইচ/
সম্পর্কিত
যুবলীগের মিছিলে এনসিপির ধাওয়া, পুলিশ বলছে জানা নেই
বাগেরহাটে সাবেক যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা
ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগ-যুবলীগের ৩২ নেতাকর্মী গ্রেফতার
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী