যুবলীগের নেতাকর্মীদের সোচ্চার হতে বললেন শেখ পরশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ফেব্রুয়ারি ২০২৩, ২২:৪১আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৩, ২২:৪১

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপি-জামায়াত মিথ্যাচার ও অপপ্রচার করছে দাবি করে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেছেন, মিথ্যা ও অপরাজনীতির ওপর ভর করে তারা আমাদের সাধারণ মানুষকে আবারও শিকার বানানোর চেষ্টা করছে। বিভিন্ন স্থানে তারা অস্ত্রের মহড়া দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করতে চাচ্ছে। এর বিরুদ্ধে যুবলীগের নেতাকর্মীদের সোচ্চার হতে হবে।

বুধবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় রাজধানীর নতুন বাজারে ঢাকা মহানগরে আসনভিত্তিক বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি এসব কথা বলেন। ‘পদযাত্রার নামে বিএনপি-জামায়াতের সন্ত্রাস, সহিংস রাজনীতি, প্রকাশ্যে অস্ত্রের মহড়া, জনগণ ও পুলিশের ওপর হামলার প্রতিবাদে' ৫ দিনের কমসূচি পালন করে যুবলীগ, যার শেষ দিন ছিল আজ  বুধবার।

যুবলীগ চেয়ারম্যান বলেন, ‘বিএনপি-জামায়াত সম্প্রতি পদযাত্রার নামে দেশের বিভিন্ন স্থানে নৈরাজ্য ও প্রতিহিংসামূলক রাজনীতিতে অবতীর্ণ হয়েছে। এটা তাদের পুরনো চরিত্র। যখনই বিএনপি-জামায়াত মাঠে নামে, তখনই এদেশের সাধারণ মানুষকে জিম্মি করে অপরাজনীতি করার চেষ্টা করে। দেশের সাধারণ মানুষকে তারা বিভিন্ন সময়ে ভয়ভীতি দেখিয়ে এবং নৈরাজ্য সৃষ্টি করে, মিথ্যা প্রচারণার মাধ্যমে শিকার বানানোর চেষ্টা করে। সেই প্রচেষ্টা এখনও বিদ্যমান।’

তিনি আরও বলেন, ‘যুবলীগের নেতাকর্মীদের প্রধান কাজ হচ্ছে— এখন মাঠে থেকে জনগণকে নিরাপত্তা দেওয়া, জনগণের পাশে থাকা। তারা যেন সাধারণ মানুষকে আর ভিকটিম বানাতে না পারে। আমরা শেখ হাসিনার ভ্যানগার্ড হয়ে এদেশের খেটে খাওয়া মেহনতি-শ্রমজীবী মানুষের পাশে থাকবো।

সমাবেশে আরও বক্তব্য রাখেন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলসহ কেন্দ্রীয় ও  ঢাকা মহানগর যুবলীগ উত্তর-দক্ষিণের নেতারা।

/এমআরএস/এপিএইচ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী