বিএনপি জিন্দা লাশ, দাফন দেওয়া ছাড়া উপায় নেই: মায়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মার্চ ২০২৩, ১৬:৫১আপডেট : ০৬ মার্চ ২০২৩, ১৬:৫১

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ‘বিএনপি একটি জিন্দা লাশ, তাদের এখন দাফন দেওয়া ছাড়া উপায় নেই।’ আন্দোলনের নামে ক্ষমতায় যেতে বিএনপি দেশি ও আন্তর্জাতিক চক্রান্তে লিপ্ত হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি।

সোমবার (৬ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ‘আমরা স্বাধীনতার সন্তান’ আয়োজিত আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত আব্দুল জলিলের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আলোচনার আয়োজন করা হয়।

মোফাজ্জল হোসেন মায়া বলেন, ‘বিএনপি যদি জোরজবরদস্তি করে ক্ষমতায় যেতে চায়, তাহলে সেটা হবে না। পরিষ্কার করে বলতে চাই, আজকের বিএনপি একটা জিন্দা লাশ। এমনই জিন্দা লাশ যে দাফন দেওয়া ছাড়া কোনও উপায় নেই। মৃত মানুষ জীবিত হয় নাকি? গণতন্ত্র রক্ষার জন্য বা সংবিধান রক্ষার জন্য আপনারা তত্ত্বাবধায়ক বা নিরপেক্ষ সরকার যাই বলেন; এগুলো দিয়ে আপনারা (বিএনপি) পার পাবেন না। এটার উপর ভর করে যদি আপনার নির্বাচন না করে বসে থাকেন তাহলে কোনও কাজ হবে না।’

কাউকে দাওয়াত দিয়ে নির্বাচনে আনা আওয়ামী লীগের কাজ না জানিয়ে তিনি বলেন, ‘প্রতিটা দলের নির্বাচনে অংশ নেওয়ার অধিকার আছে। যাদের নির্বাচনে অংশ নেওয়ার মতো শক্তি সামর্থ্য আছে তারা নির্বাচনে আসবে। আর তাদের নিয়েই আমরা নির্বাচন করবো। কাউকে দাওয়াত দিয়ে নির্বাচনে আনতে হবে; এই কাজ কিন্তু আওয়ামী লীগের না।’

‘আন্দোলনের নামে বিএনপির অপকর্ম থেকে দেশকে রক্ষা করতে হবে’, মন্তব্য করে তিনি বলেন, ‘আন্দোলনের নামে ক্ষমতায় যাওয়ার উদ্দেশ্যে তারা (বিএনপি) দেশি ও আন্তর্জাতিক চক্রান্তে লিপ্ত। আন্দোলনের নামে তারা মানুষ হত্যা করে, আন্দোলনের নামে তারা বাস পোড়ায় এবং আগুন সন্ত্রাস করে। তাদের এসব অপকর্ম থেকে দেশকে আমাদের রক্ষা করতে হবে।’

আলোচনা সভাটির সভাপতিত্ব করেন আমরা স্বাধীনতার সন্তান সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ নাজমুল হক।

/এএজে/ইউএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের