দুর্নীতিকে বিএনপির নীতি বললেন শাজাহান খান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মার্চ ২০২৩, ১৭:৫০আপডেট : ০৬ মার্চ ২০২৩, ১৮:১১

ভণ্ডামি আর দুর্নীতি হলো বিএনপির দুই নীতি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান। সোমবার (৬ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটি আয়োজিত 'বঙ্গবন্ধু ঘোষিত ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের দাবিতে' মানববন্ধনে তিনি এ কথা বলেন।

বিএনপি ক্ষমতায় থাকতেও মানুষ হত্যা করেছে এবং ক্ষমতা ছেড়েও হত্যা করেছে উল্লেখ করে শাজাহান খান বলেন, ২০১৩, ১৪ এবং ১৫ সালে বিএনপি মানুষকে পুড়িয়ে হত্যা করেছে। এই হত্যাকাণ্ডগুলো বিএনপির প্রধান খালেদা জিয়ার নেতৃত্বে হয়েছে। যারা ক্ষমতায় থাকতেও হত্যা করেছে এবং ক্ষমতা ছেড়েও মানুষ হত্যা করেছে—তাদের থেকে আজকে আমাদের গণতন্ত্রের শিক্ষা নিতে হচ্ছে। যে দল সামরিক বাহিনীর থেকে ওঠে এসে ক্ষমতায় এসেছে তাদের কাছ থেকে গণতন্ত্রের শিক্ষা নিতে হচ্ছে। এদের থেকে দেশকে রক্ষা করতে হলে মুক্তিযুদ্ধের সপক্ষের সব শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি বলেন, রাষ্ট্র পরিচালিত হবে তাদের মাধ্যমে—যারা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি এবং মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে। আর যারা বিরোধী দলে থাকবে তাদের মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করতে হবে। যারা আজকের সংবিধানকে পদতলে পিষ্ট করতে চায়—তাদের দিয়ে সংবিধান রক্ষা করা যাবে না। তাদের আজকে জনগণের সামনে চিহ্নিত করতে হবে যে তারা (বিএনপি) কীভাবে দেশকে ধ্বংসের দিকে নিয়ে গিয়েছিল।

যুদ্ধাপরাধীর সন্তানরা পিতার চেতনা ধারণ করে, তারা দেশের ভালো করবে না উল্লেখ করে শাজাহান বলেন, পৃথিবীর অনেক দেশ যুদ্ধাপরাধীদের সন্তানদের কোনও সরকারি চাকরিতে নেয় না। কারণ, যারা যুদ্ধাপরাধী তাদের সন্তান একই চেতনা ধারণ করে। আর মুক্তিযোদ্ধাদের সন্তানরা মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে।

মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটি সভাপতি মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা ওসমান আলী প্রমুখ।

/এএজে/এমএস/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের