ঐক্যবদ্ধ আ.লীগকে পরাজিত করার শক্তি দেশে নেই: তথ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মার্চ ২০২৩, ১৯:৫০আপডেট : ১৪ মার্চ ২০২৩, ২০:০৪

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, আমাদের দল আজকে বাংলাদেশে যেকোনও দলের চেয়ে অনেক শক্তিশালী। বাংলাদেশ আওয়ামী লীগ যদি ঐক্যবদ্ধ থাকে, তাহলে পরাজিত করার মতো কোনও শক্তি দেশে নেই।’

মঙ্গলবার (১৪ মার্চ) বিকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। বিএনপির উদ্দেশে তথ্যমন্ত্রী বলেন, ‘আসুন, আমাদের তৃণমূলের নেতাদের সঙ্গে খেলতে নামুন। খেলে দেখুন, আপনারা কতটুকু খেলতে পারেন।’  

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন, রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাফর আলী, সহসভাপতি একুশে পদকপ্রাপ্ত আইনজীবী আব্রাহাম লিংকন, সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জুসহ প্রমুখ নেতা সভায় বক্তব্য রাখেন। 

বিএনপি প্রসঙ্গে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, ‘তীব্র আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটাবে, এটা বলে তারা এখন হাঁটা শুরু করেছে। এভাবে হাঁটাহাঁটি করে সরকারের পতন ঘটানো সম্ভব হবে না। আর আওয়ামী লীগ সরকারকে আন্দোলনের মাধ্যমে পতন ঘটানোর ক্ষমতা বাংলাদেশে কোনও রাজনৈতিক শক্তির নাই।’

হাছান মাহমুদ বলেন, ‘আন্দোলনের চ্যাম্পিয়ন হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। আন্দোলনের মাধ্যমে বিএনপিরই পতন ঘটেছিল ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনের পর। সুতরাং, আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগের বিদায়—এটা দিবাস্বপ্ন ছাড়া অন্য কিছু নয়। তাই বিএনপিকে অনুরোধ জানাবো, নির্বাচনে অংশগ্রহণ করার জন্য।’

ড. হাছান বলেন, ‘আমাদের দলের প্রাণ হচ্ছে তৃণমূল সংগঠন। আওয়ামী লীগ জনগণের দল এবং আওয়ামী লীগের শক্তি তৃণমূলের নেতারা, আওয়ামী লীগের ভিত তৃণমূলের নেতারা। সুতরাং, তৃণমূলে যদি আমাদের সংগঠন শক্তিশালী থাকে, তাহলে আওয়ামী লীগও শক্তিশালী হয়। সে জন্য আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের নির্দেশনা দিয়েছেন— কোথায় কোথায় সাংগঠনিক কী দুর্বলতা আছে, সেগুলো চিহ্নিত করে ত্বরিত সমাধান দেওয়ার জন্য।’

/জেইউ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের