মির্জা ফখরুল সব অপশক্তির মুখপাত্র: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মার্চ ২০২৩, ১৮:০৭আপডেট : ২৫ মার্চ ২০২৩, ১৮:০৭

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেশের সব ‘অপশক্তি, সাম্প্রদায়িক শক্তি ও জঙ্গিবাদের মুখপাত্র’ বলে আখ্যায়িত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, সব অপশক্তির মুখপাত্র তিনি। তার বিরুদ্ধে কথা বলবো না। শনিবার (২৫ মার্চ) বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ‘গণহত্যা দিবস’ উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের এক আলোচনা সভায় এসব কথা বলেন ওবায়দুল কাদের।

মির্জা ফখরুলের সাম্প্রতিক এক বক্তব্যের জের ধরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, স্বাধীন বাংলাদেশে বাস করে যে বলতে পারে এখনকার চেয়ে পাকিস্তান আমল অনেক ভালো ছিল, তিনি অপশক্তির চেতনা ধারণ করেন না? তিনি কি অপশক্তির পৃষ্ঠপোষক নন?

‘গণহত্যা দিবস’ উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের আলোচনা সভায় ওবায়দুল কাদের (ছবি: ফোকাস বাংলা)

তিনি বলেন, যারা আমাকে বলেন ফখরুলকে টার্গেট করে কথা বলি, তাদের উদ্দেশ্য বলতে চাই। ফখরুল প্রতিদিনই আমাদের টার্গেট করে। তাকে কিছু বললে আপনাদের গায়ে জ্বালা ধরে কেন?

‘পাকিস্তান আমলে ভালো ছিলাম’ বলাদের পাকিস্তানের ‘সেবাদাস ও দালাল’ আখ্যায়িত করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তাদের প্রতিহত করতে হবে। প্রতিরোধ গড়ে তুলতে হবে। বিএনপি ‘পাকিস্তানের দালাল পার্টি’। তাদের হৃদয়ে পাকিস্তান, চেতনায় পাকিস্তান। বিএনপিকে পরাভূত ও পরাজিত করার শপথ নিতে হবে।

‘গণহত্যা দিবস’ উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের আলোচনা সভায় দলের নেতারা (ছবি: ফোকাস বাংলা)

বিএনপি ২৫ মার্চ গণহত্যা দিবস পালন করে না দাবি করে ওবায়দুল কাদের বলেন, তারা কেন গণহত্যা দিবস পালন করতে চায় না? তাদের এদিন কোনও কর্মসূচি নেই কেন? কারণ তারা ২৫ ও ২৬ মার্চের চেতনা ধারণ করে না। এ কারণে তারা চুপচাপ বসে আছে। এ দিবসটির প্রতি তাদের আবেগ ও অনুভূতি নেই।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, মহানগর উত্তরের সভাপতি শেখ বজলুর রহমান প্রমুখ।

/এমআরএস/এফএস/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের