‘কেউ গণতন্ত্রে আঘাত করলে তাকে প্রতিহত করা হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ এপ্রিল ২০২৩, ২০:১৪আপডেট : ০২ এপ্রিল ২০২৩, ২২:২৩

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, কেউ দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে, দেশের উন্নয়ন ও অগ্রগতি বন্ধ করতে চাইলে আমরা তাকে প্রতিহত করবো। গণতন্ত্রের ওপর কোনও আঘাত মেনে নেওয়া হবে না। গণতন্ত্রের ওপর যারা আঘাত করবে, দেশের মর্যাদা রক্ষায় তাদের প্রতিহত করা হবে।

রবিবার (২ এপ্রিল) বিকালে পবিত্র রমজান মাস উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের গরিব, অসহায় ও দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনপ্রিয়তা আকাশচুম্বী উল্লেখ করে বাহাউদ্দিন নাছিম বলেন, ‘দেশ ও দেশের বাইরে সব সংকট কাটিয়ে ওঠার মাধ্যমে নিজের পরিচয় দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি গণমানুষের নেত্রী। আন্তর্জাতিক গণমাধ্যম ব্লুমবার্গ বলেছে, দেশের উন্নয়নের জন্য, দেশকে এগিয়ে নেওয়ার জন্য, মানুষের নিরঙ্কুশ সমর্থনে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হবেন শেখ হাসিনা।’

বিএনপির প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ‘একটি রাজনৈতিক দল ও কিছু ব্যক্তি কখনও দেশের ভালো দেখতে পারে না। তারা কখনও কখনও গণমাধ্যমকে ব্যবহার করে ষড়যন্ত্র করে। গণমাধ্যমকর্মীরা আমাদের বন্ধু। গণমাধ্যমের সঙ্গে আমাদের চমৎকার সম্পর্ক। শেখ হাসিনার সরকার উন্নয়ন ও গণকল্যাণমুখী। দেশের বড় বড় কাজগুলো তার মাধ্যমে হয়েছে–এটি বলতে যাদের লজ্জা লাগে তারাই ষড়যন্ত্র করে।’

বাহাউদ্দিন নাছিম অভিযোগ করেন, ‘কুচক্রী মহল বিভিন্ন গণমাধ্যম এবং আন্তর্জাতিক সংস্থার কাছে এখনও মিথ্যা সংবাদ পরিবেশন করছে। দেশে নাকি কথা বলার অধিকার নেই, সাংবাদিককে গ্রেফতার করা হচ্ছে। কোনও একজন ব্যক্তি ও তার সহযোগীরা মিথ্যা সংবাদ পরিবেশন করায় তার বিরুদ্ধে মামলার পর আইনের আওতায় আনা হয়েছে। তারা আমাদের স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ আবদুল আউয়াল শামীম, স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু প্রমুখ।

/এমআরএস/আরকে/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের