জাতিকে শোষণ করে ভাগ্য পরিবর্তন করতে চায় বিএনপি: বাহাউদ্দিন নাছিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ এপ্রিল ২০২৩, ১৮:৩৮আপডেট : ২৯ এপ্রিল ২০২৩, ১৮:৩৮

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, ‘বিএনপি বাংলাদেশের গণতন্ত্রকে বলি দিয়ে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করতে চায়। তাদের বিপক্ষে সবাইকে সত্যি কথা বলতে হবে। তারা বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কিছুই করেনি। তারা দেশের মানুষকে কোনও স্বপ্ন দেখাতে পারেনি। তাদের সৃষ্টি হয়েছে অন্ধকার যুগে বসবাস করার জন্য। তারা বাঙালি জাতিকে শোষণ করে নিজেদের ভাগ্য পরিবর্তন করতে চায়। তারা সন্ত্রাসী কর্মকাণ্ডের হুমকি দিয়ে দেশের গণতন্ত্রকে পদদলিত করেছে।’

শনিবার (২৯ এপ্রিল) দুপুরে কৃষিবিদ ইনস্টিটিউশনে ওয়ার্ল্ড ভেটেরিনারি দিবস উপলক্ষে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। এর আগে প্রাণিসম্পদ অধিদফতর প্রাঙ্গণ থেকে বাংলাদেশের সব স্তরের সাধারণ ভেটেরিনারিয়ানদের নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা খামারবাড়ি মোড় প্রদক্ষিণ করে।

বাহাউদ্দিন নাছিম বলেন, ‘বিএনপি অসাম্প্রদায়িক ও শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাস করে না। এরা কখনও দেশের উন্নয়ন ও অগ্রগতি চায় না। এরা পাকিস্তানের এজেন্ট ও সন্ত্রাসীদের মদতদাতা। বিএনপি নিজেদের পাকিস্তানের উত্তরাধিকার হিসেবে নিজেদের পরিচয় দিয়ে আনন্দ লাভ করে। তাই মাঝেমধ্যে মুখ ফসকে তাদের পাকিস্তানপ্রীতি প্রকাশ পায়।’

আমাদের স্বপ্ন হবে আকাশচুম্বী উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের স্বপ্ন আমাদের বাস্তবায়ন করতে হবে। আমাদের ভেতরে যদি কোনও অনৈক্য বা বিভেদ থাকে, তাহলে সেগুলো ধীরে ধীরে নিরসন করার জন্য এগিয়ে আসতে হবে। কারণ আমরা সেই জাতি, যারা মায়ের ভাষার জন্য জীবন দিয়ে বিশ্ববাসীর কাছে অনন্য মর্যাদা লাভ করেছি। আমরা সেই জাতি, যারা খালি হাতে মুক্তিযুদ্ধে অংশ নিয়ে লাখ লাখ মানুষ জীবন দিয়ে একটি বড় সামরিক বাহিনীকে পরাজিত করে বিজয় ছিনিয়ে এনেছি।’

২০০৯ সালে জনগণের বিপুল রায়ে বাংলাদেশ আওয়ামী লীগ পুনরায় সরকার গঠন করলে ভেটেরিনারি শিক্ষা ও ভেটেরিনারি পেশার উন্নয়নে নানামুখী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে জানিয়ে বাহাউদ্দিন নাছিম বলেন, বিভিন্ন শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানে এবং প্রাণিসম্পদ অধিদফতরে গবেষণা, পশুপাখির রোগ নিয়ন্ত্রণ ও উৎপাদন বৃদ্ধির জন্য আওয়ামী লীগ সরকার অসংখ্য প্রকল্প গ্রহণ করেছে।

‘ভেটেরিনারিয়ানদের দক্ষ ব্যবস্থাপনায় এসব প্রকল্প বাস্তবায়নের ফলে দেশে প্রাণিসম্পদের ব্যাপক উন্নয়ন আজ দৃশ্যমান। প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদফতর ও সংশ্লিষ্ট বেসরকারি খাতগুলো নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ফলে বাংলাদেশে গত এক দশকে প্রাণিসম্পদ খাতে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে,’ বলেন তিনি।

প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক ডা. মো. এমদাদুল হক তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ  সচিব ড. নাহিদ রশিদ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের সভাপতি অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূইয়া, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস ইউনিভার্সিটির সাবেক উপাচার্য অধ্যাপক ড. নীতিশ চন্দ্র দেবনাথ, কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের মহাসচিব মো. খায়রুল আলম প্রিন্স, বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলের সভাপতি ডা. মো. মনজুর কাদির, বাংলাদেশ ভেটেরিনারি এসোসিয়েশনের সভাপতি ড. এস এম নজরুল ইসলাম, বাংলাদেশ ভেটেরিনারি এসোসিয়েশনের মহাসচিব ড. মুহাম্মদ হাবিবুর রহমান মোল্লা প্রমুখ।

/এমআরএস/এনএআর/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের