শাজাহান খানকে ওবায়দুল কাদেরের ‘খোঁচা’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ এপ্রিল ২০২৩, ২১:৪৫আপডেট : ২৯ এপ্রিল ২০২৩, ২২:২৫

আওয়ামী লীগের একটি বৈঠকে দলটির একজন নেতার প্রশংসাকে কেন্দ্র করে প্রেসিডিয়াম সদস্য শাজাহান খানকে রীতিমতো ‘খোঁচা’ দিয়েছেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার (২৯ এপ্রিল) বিকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে রংপুর বিভাগ ও এর অন্তর্গত সব ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে মতবিনিময়, সদস্য সংগ্রহ ও নবায়নের বিশেষ বৈঠকে এ ঘটনা ঘটে।

বৈঠকের শুরুতে বক্তব্য রাখেন রংপুর বিবাগের দায়িত্বে থাকা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ। তারপর বক্তব্য রাখেন বৈঠকের সভাপতি দলটির প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান। এ সময় তিনি রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দীর প্রশংসা করতে দেখা যায় তাকে।

বক্তব্যের এক পর্যায়ে সুজিত রায় নন্দীর প্রতি ইঙ্গিত করে শাজাহান খান বলেন, একজন সাংগঠনিক সম্পাদক আছেন, তিনি দেখতে ছোট কিন্তু অত্যন্ত বলিষ্ঠ এবং কর্মঠ। আমি একটা কবিতার একটা পংক্তি দিয়ে বলতে চাই—‘এতটুকু যন্ত্র হতে এত শব্দ হয়/দেখিয়া বিশ্বের লাগে বিষম বিস্ময়’ (সোনার তরী: রবীন্দ্রনাথ ঠাকুর)। আমি খুব বিস্ময় প্রকাশ করি এই সুজিত রায় নন্দীর কর্মকাণ্ডে। সবাই হাত তালি দিয়ে তাকে অভিনন্দন জানাই।

এরপর বক্তব্য রাখতে গিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আমরা তো সুজিত রায় নন্দীর প্রশংসা করে ফেললাম। কিন্ত এখন তো মাত্র দায়িত্ব দিলাম, কাজ তো পাইনি। এই মাত্র দায়িত্ব পেলো, কী সাফল্য দেখালো? আমি তো দেখি না। তবে যেটা করেছে, এটাকে সাফল্য বলা যায় না। ইলেকশনের রেজাল্ট দেখে বলা যাবে ইনি কতটা সাফল্যের দাবিদার।

বক্তব্যের শেষ দিকে এসে তিনি বলেন, নেত্রী বিদেশ যাওয়ার সময়ও দলের সদস্য সংগ্রহের ওপর জোর দিয়েছেন। বৃহত্তর রংপুর আজ সেটাই শুরু করেছে। আজ থেকে আওয়ামী লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের প্রাথমিক সদস্যপদ নবায়নের মধ্য দিয়ে আওয়ামী লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন করলেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ, কোষাধ্যক্ষ এ এইচ এম আশিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান ফিজার, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী, রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, উপ দফতর সম্পাদক সায়েম খান প্রমুখ।

আরও পড়ুন- 

আ.লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শুরু

সদস্য নবায়ন ও সংগ্রহের অনুরণনে দল বলীয়ান হয়: হাছান মাহমুদ

/এমআরএস/এফএস/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম