খালেদা জিয়াকে অসুস্থ বানিয়ে রাখা বিএনপির আসল উদ্দেশ্য: তথ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ এপ্রিল ২০২৩, ১৭:১৪আপডেট : ৩০ এপ্রিল ২০২৩, ১৭:১৪

‘বিএনপির আসল উদ্দেশ্য হচ্ছে খালেদা জিয়াকে অসুস্থ বানিয়ে রাখা ও অসুস্থ দেখানো। রাজনৈতিক ফায়দা লাভের উদ্দেশ্যে বিএনপি সেটা সব সময় করে আসছে’, এমন মন্তব্য করেছেন তথ্য সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

রবিবার (৩০ এপ্রিল) সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘আমার মনে হয়, বিএনপির পরিকল্পনার অংশ হচ্ছে খালেদা জিয়াকে অসুস্থ দেখানো। কারণ, খালেদা জিয়া সুস্থ আছেন। কিছু দিন আগে বিএনপি নেতারা বলছিল যে, খালেদা জিয়াকে যদি বিদেশে নেওয়া না হয়, তাহলে তার জীবনের শঙ্কা আছে। সেটি বলার মধ্যেই আমরা দেখতে পেলাম— খালেদা জিয়া বাংলাদেশের হাসপাতালে চিকিৎসা নিয়ে ভালো হয়ে চলে যাচ্ছেন এবং বলেছেন যে, তিনি খুব ভালো আছেন।’

তথ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ সবসময় নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় গেছে। আমরা জনগণের শক্তিতে, জনগণের রায়ে বিশ্বাস করি। বিএনপি বরং নির্বাচনে বিশ্বাস করে না। সেই জন্য তারা নির্বাচন বর্জন করছে। ইউনিয়ন পরিষদের মেম্বার নির্বাচন পর্যন্ত বর্জন করেছে। তার মানেটা কী? তারা নির্বাচনে বিশ্বাস করে না। ২০১৪ সালের নির্বাচন বর্জন করেছে, প্রতিহত করার চেষ্টা করেছে। ২০১৮ সালের নির্বাচন প্রশ্নবিদ্ধ করার লক্ষ্যে তারা অংশগ্রহণ করেছিল।’

তিনি আরও বলেন, ‘বিএনপি একটি রাজনৈতিক দল, তারা নির্বাচনে অংশগ্রহণ করবে কী করবে না, সেটা তাদেরই সিদ্ধান্তের ব্যাপার। আমি মনে করি, গণমানুষের সংগঠন যদি ক্রমাগতভাবে নির্বাচন বিমুখ থাকে, নির্বাচনে অংশগ্রহণ না করে, সেই সংগঠন আর গণমানুষের সংগঠন থাকে না। সেই সংগঠন কর্মীনির্ভর একটি কোটারি স্বার্থ রক্ষার করার সংগঠনে দাঁড়ায়।’

হাছান মাহমুদ বলেন, ‘আসলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান চান, দলটি তার একটি লাঠিয়াল বাহিনী হিসেবে থাক। বিএনপি তাদের স্বার্থ রক্ষার জন্য একটি লাঠিয়াল বাহিনী হিসেবে থাক। সেই কারণে তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে চান না বিএনপিকে। এখন বিএনপিকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে— সাত সমুদ্র, তেরো নদীর ওপাড়ে বসে থাকা কারও লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহৃত হবে, নাকি বিএনপি একটি রাজনৈতিক দল হিসেবে টিকে থাকবে।’

 

/এসআই/এপিএইচ/
সম্পর্কিত
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ১৪ অপ্রাপ্তবয়স্ককে আটক
‘আইনের প্রতি সম্মান দেখিয়ে’ সাবেক পিপিকে থানায় নিয়ে গেলেন আইনজীবী নেতারা
সর্বশেষ খবর
ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর
ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর
‘বাচ্চাকে বাক্সবন্দি না করাই কি অপরাধ?’, প্রশ্ন অপ্রতিমের মায়ের
‘বাচ্চাকে বাক্সবন্দি না করাই কি অপরাধ?’, প্রশ্ন অপ্রতিমের মায়ের
সেনাবাহিনীকে ঘিরে অপতথ্য বাড়ছে
সেনাবাহিনীকে ঘিরে অপতথ্য বাড়ছে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক
সর্বাধিক পঠিত
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত 
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত