একটি অশুভ শক্তি ষড়যন্ত্র করে সরকার হঠাতে চায়: নানক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মে ২০২৩, ২০:১২আপডেট : ০৯ মে ২০২৩, ২০:১২

দেশের ভিতরে একটি অশুভ শক্তি জাতীয় এবং আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র করে সরকার হঠাতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলী সদস্য জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন, দেশের ভিতরে এইটি অশুভ শক্তি সরকারের বিরুদ্ধে কুৎসা রটনা করে। তারা সরকার ফেলে দেওয়ার চিন্তা করে। তারা দেশের মধ্যে থেকে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র করেছে।

মঙ্গলবার (৯ মে) বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ড. এম এ ওয়াজেদ মিয়ার ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল মার্কেটের বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া স্মৃতি পাঠাগারে ‘কথা-কবিতায় স্মরণ ও দোয়া অনুষ্ঠানে’ এসব কথা বলেন তিনি।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে জাহাঙ্গীর কবির নানক বলেন, আপনারা জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের সঙ্গে লিপ্ত। তাদের পরিষ্কার বলতে চাই, এই দেশে তত্ত্বাবধায়ক সরকার চিরদিনের জন্য নির্বাসিত করছেন আপনারা। ষড়যন্ত্র করে আর আন্দোলনের ভয় দেখিয়ে আওয়ামী লীগকে টলানো যাবে না।

তিনি বলেন, বিদেশি প্রভুদের কাছে পা ধরে, আপত্তি করে, নালিশ করে, অভিযোগ করে, কোনও লাভ হবে না। সোজা পথে আসতে হবে। অগণতান্ত্রিক পথ পরিহার করে গণতন্ত্রের পথে আসতে হবে। নির্বাচনই হলো একমাত্র সরকার পরিবর্তনের হাতিয়ার। আজকে দীর্ঘ সময় জাপান, আমেরিকা ও যুক্তরাজ্য সফর শেষে আল্লাহতালার ইচ্ছায় স্বদেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এই সফরে বিদেশি প্রধানমন্ত্রীদের সঙ্গে সাক্ষাতে বাংলাদেশের জনগণের মুখ উজ্জ্বল করেছেন তিনি। একটি অশুভ শক্তি ষড়যন্ত্র করে সরকার হঠাতে চায়: নানক

জাহাঙ্গীর কবির নানক বলেন, বিচারপতি সাহাবুদ্দিনকে দিয়ে যে তত্ত্বাবধায়ক কিংবা দল নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা হয়েছিল, তিনি যে বিশ্বাসঘাতকতা জনগণের সঙ্গে করেছিল, সেই বিশ্বাসঘাতকতার ফলেই বাংলার জনগণ বুঝতে পেরেছিল আসলে দল নিরপেক্ষ বলতে কোনও কিছু নেই। কাজেই জনগণের নির্বাচিত সরকার ক্ষমতা থাকতেই নির্বাচন হবে। তবে সেই নির্বাচন হবে স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে। সকালের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠিত হবে, এটি আমরা বলতে পারি।

১/১১'র প্রসঙ্গ টেনে তিনি বলেন, এই মে মাসে আমরা আন্দোলন করেছিলাম যখন ১/১১ সরকার শেখ হাসিনাকে গ্রেফতার করলো। গ্রেফতার হওয়ার পর তিনি যখন দেশের বাইরে গেলেন চিকিৎসার জন্য, তারপরে তাকে আর দেশে ফিরতে দিতে চায়নি। তাকে বহনকারী বিমান ঢাকা বিমানবন্দরে নামতে দেওয়া হবে না। এটি জানিয়ে দেওয়ার পরও শেখ হাসিনাই সেই নেত্রী যিনি সকল রক্তচক্ষু উপেক্ষা করে বাংলাদেশে ফিরে এসেছিলেন।

ড. ওয়াজেদ মিয়ার স্মৃতিচারণ করে নানক বলেন, ড. ওয়াজেদ মিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনসঙ্গিনী হওয়ার পরও তিনি কখনও তার রাজনীতিতে হস্তক্ষেপ করেননি। তিনি তাকে রাজনীতিতে সাহস ও শক্তি জুগিয়েছিলেন।

বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া স্মৃতি পাঠাগার পরিচালনা কমিটির সভাপতি ছবি বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংসদীয় আসনের সংসদ সদস্যের প্রতিনিধি শহীদ উল্লা খন্দকার, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রশিদ, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো মহাপরিচালক ড. আবুল কালাম আজাদ প্রমুখ।

/এমআরএস/এমএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের