অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যাক বাংলা ট্রিবিউন: আ.লীগের নেতারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মে ২০২৩, ২০:৪৫আপডেট : ১৩ মে ২০২৩, ২১:০০

বাংলা ট্রিবিউনের নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও দফতর সম্পাদক ব্যরিস্টার বিপ্লব বড়ুয়া।

শনিবার (১৩ মে) বাংলা ট্রিবিউনের নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঠানো বিশেষ বাণীতে এসব কথা বলেন তারা।

বাংলা ট্রিবিউনকে শুভেচ্ছা জানিয়ে কাজী জাফর উল্লাহ বলেন, মূলধারার গণমাধ্যম হিসেবে বলিষ্ঠ ভূমিকা পালন করে আসছে বাংলা ট্রিবিউন। আগামী দিনেও এই গণমাধ্যম দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখবে বলে আশা করি। বাংলা ট্রিবিউনের সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি।

বাংলা ট্রিবিউনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বাহাউদ্দিন নাছিম বলেছেন, ‘বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে এগিয়ে যাওয়ায় বাংলা ট্রিবিউনকে শুভেচ্ছা জানাচ্ছি এবং সাফল্য কামনা করছি। এর সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানাচ্ছি। গণমানুষের, অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যাক জনপ্রিয় এই সংবাদমাধ্যম।

তিনি আরও বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশ করার ক্ষেত্রে গণমাধ্যমটি সব সময় সোচ্চার ছিল এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আশা করি। জাতির জাগ্রত বিকেব হিসেবে কাজ করছে বাংলা ট্রিবিউন। বাংলাদেশের অগ্রযাত্রায় বলিষ্ঠ ভূমিকা রাখুক, সেই কামনা রইলো।

বাংলা ট্রিবিউনের নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, বাংলা ট্রিবিউন মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে চলেছে। অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে এই বলিষ্ঠ ভূমিকা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা করি। সম্পাদকসহ বাংলা ট্রিবিউনের সঙ্গে জড়িত প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি।

/এমআরএস/এনএআর/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের