বিশ্বব্যাংক মুখ ফিরিয়ে নিয়েছিল, তারাই এখন ঋণের প্রস্তাব দিয়েছে: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৯ মে ২০২৩, ২০:৪৩আপডেট : ১৯ মে ২০২৩, ২১:৩০

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘প্রধানমন্ত্রী সম্প্রতি জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে অত্যন্ত সফল সফর করেছেন। যে বিশ্বব্যাংক মুখ ফিরিয়ে নিয়েছিল, তারা নিজেরাই ২ দশমিক ২৫ বিলিয়ন ডলার বাংলাদেশকে ঋণ সহায়তার প্রস্তাব দিয়েছে। জাপানও বিভিন্ন প্রকল্পে ৩০ বিলিয়ন ইয়েন আমাদের সাহায্য করবে।’

শুক্রবার (১৯ মে) দুপুরে চট্টগ্রামে বেসরকারি ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির সেশন ওপেনিং সেরেমনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তথ্যমন্ত্রী। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।  

শেখ হাসিনা শুধু বাংলাদেশের নন, বিশ্বনেতায় রূপান্তরিত হয়েছেন উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘যুক্তরাজ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে বলেছেন, আপনি আমাদের আইডল, আমার মেয়েদেরও আইডল। যাদের বুদ্ধি, চোখ-কান, শ্রবণ ও দৃষ্টিশক্তির সাথে বোধশক্তি আছে; তারা এগুলো বুঝতে পারে। এখন বিএনপি নেতারা কেন দৃষ্টিহীন এবং শ্রবণশক্তিহীন, তারসঙ্গে বোধশক্তিহীনও হয়ে গেলেন; সেটি আমার বোধগম্য নয়।’

ড. হাছান মাহমুদ বলেন, ‘গাড়ি বসিয়ে রাখলেও মাঝে-মধ্যে সেটাকে চালু করতে হয়, বিএনপির আন্দোলনের কর্মসূচিও হচ্ছে সে রকম। কারণ বিএনপি দলটাই তো বসে গেছে। মাঝে মধ্যে স্টার্ট দেওয়ার জন্য, যাতে জং (মরিচা) ধরে না যায়; সেজন্য আন্দোলনের কর্মসূচি দেয়। এছাড়া কিছু নয়।’

তিনি বলেন, ‘আমার মনে হয় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও রিজভী সাহেবসহ বিএনপির নেতারা বিশ্বময় যে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রহণযোগ্যতা, তার প্রতি বিশ্বনেতাদের বা বিশ্বাঙ্গনের যে আস্থা; সেটি বুঝতে ব্যর্থ হয়েছেন।’

বাংলাদেশের কমিউনিটি ক্লিনিক নিয়ে গত ১৬ মে জাতিসংঘ ‘দ্যা শেখ হাসিনা ইনিশিয়েটিভ’ হিসেবে প্রস্তাব এনে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে বলে উল্লেখ করেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, ‘সেই প্রস্তাব এবং বাংলাদেশের সঙ্গে কো-স্পন্সর হয়েছে ৭১টি দেশ। এরপরও কি কারও বলা দরকার, জননেত্রী শেখ হাসিনা কিংবা সরকারের গ্রহণযোগ্যতা বিশ্বময় কী আছে? এটি বলার কোনও প্রয়োজন নেই।’

এর আগে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির সেশন ওপেনিং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. হাছান মাহমুদ বলেন, ‘পাঠদান আর সার্টিফিকেট প্রদানের জন্য বিশ্ববিদ্যালয় নয়। একজন শিক্ষার্থী বিশ্বাঙ্গনে যাতে নিজেকে টিকিয়ে রাখতে পারে, বিশ্বময় সে যাতে দাপিয়ে বেড়াতে পারে, বিশ্বাঙ্গনে সে যাতে তার যোগ্যতাকে তুলে ধরতে পারে সেজন্য বিশ্ববিদ্যালয় একটি শিক্ষানিকেতন।’

ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর মুহাম্মদ সিকান্দর খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান, স্বাগত বক্তব্য রাখেন রেজিস্ট্রার সজল কান্তি বড়ুয়া।

/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের