খুলনা সিটিতে নির্বাচনি প্রচারণায় যুবলীগের টিম গঠন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মে ২০২৩, ১৫:৩৬আপডেট : ২১ মে ২০২৩, ১৫:৩৬

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী তালুকদার আব্দুল খালেকের পক্ষে নির্বাচনি প্রচার-প্রচারণার লক্ষ্যে নির্বাচন পরিচালনা ও সমন্বয়ক টিম গঠন করেছে যুবলীগ। সংগঠনটির উপ-দফতর সম্পাদক দেলোয়ার হোসেন শাহজাদার সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

রবিবার (২১ মে) সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১২ জুন অনুষ্ঠেয় খুলনা সিটি নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে যুবলীগের নির্বাচন পরিচালনা টিমের টিম লিডার ও আহ্বায়ক করা হয়েছে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেল উদ্দিনকে।

টিমের যুগ্ম-আহ্বায়ক খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত ও যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সুব্রত পাল, যুগ্ম-আহ্বায়ক যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মো. রফিকুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক  যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মো. নবী নেওয়াজ, যুগ্ম-আহ্বায়ক  যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মৃনাল কান্তি জোদ্দার ও খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অ্যাড. ড. শামীম আল সাইফুল সোহাগকে সদস্য সচিব করা হয়েছে।

এ ছাড়া যুবলীগের প্রচার সম্পাদক জয়দেব নন্দী, আন্তর্জাতিক সম্পাদক কাজী সারোয়ার হোসেন, খুলনা মহানগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ, খুলনা জেলা যুবলীগের সভাপতি চৌধুরী মোহাম্মদ রায়হান ফরিদ, খুলনা মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক শেখ শাহাজালাল হোসেন সুজন ও খুলনা জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইঞ্জি. মো. মাহফুজুর রহমান সোহাগকে সমন্বয়ক করে সমন্বয়ক টিম গঠন করা হয়েছে।

/এমআরএস/এপিএইচ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের