বরিশালে আ.লীগ ঐক্যবদ্ধ, দিধা-দ্বন্দ্ব নেই: নাছিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মে ২০২৩, ২০:৪৫আপডেট : ২১ মে ২০২৩, ২০:৪৫

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে নৌকার মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ’র (খোকন সেরনিয়াবাত) পক্ষে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ, কোনও দিধা-দ্বন্দ্ব নেই— এ কথা বলেছেন দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা টিমের সমন্বয়ক আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ. ফ. ম বাহাউদ্দিন নাছিম।

রবিবার (২১ মে) বিকালে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে টিমের এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

এক প্রশ্নের জবাবে আ. ফ. ম বাহাউদ্দিন নাছিম বলেন, ‘আমরা নির্বাচনি আচরণবিধি মেনে চলার দল। ২৫ মে প্রতীক বরাদ্ধ হবে, ২৬ মে থেকে আমরা আনুষ্ঠানিকভাবে প্রচারে নামবো। কিছু অপপ্রচার থাকলেও সত্যিটা হলো— বরিশালে আমরা সবাই এক ও অভিন্ন এবং ঐক্যবদ্ধ। আমাদের মধ্যে কোনও দিধা-দ্বন্দ্ব নেই।’

গত রবিবার রাতে আওয়ামী লীগের মেয়র প্রার্থীর তিন কর্মীর ওপর হামলার অভিযোগে বরিশাল নগর ছাত্রলীগের আহ্বায়ক রইস আহম্মেদকে গ্রেফতার করে পুলিশ। এমন ঘটনা নির্বাচনে প্রভাব পড়বে কিনা জানতে চাইলে নাছিম বলেন, ‘এটি নির্বাচনে কোনও প্রভাব পড়ছে না, কোনও সম্ভাবনাও নেই। একটা ঘটনা ঘটেছে— তার সত্যতা, বাস্তবতা এবং এর সঙ্গে আরও কী কী জড়িত আছে— সেসব বিষয় এখনও পরিষ্কার নয়, বিষয়টি তদন্তাধীন। তদন্ত শেষে এটা নিয়ে চূড়ান্ত সিদ্ধন্ত হবে। এখানে আমাদের মধ্যে কোনও মতদ্বৈততা নেই। আমরা শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ। বরিশালের নির্বাচন নিয়ে কিছু মানুষের চিন্তা থাকলেও এত দুশ্চিন্তা করার বিষয় নেই।’

আবুল হাসানাত আব্দুল্লাহর পরিবার নির্বাচন নিয়ে তেমন কথা বলছেন না বা কার্যকলাপে নেই— এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা সমন্বয় করে কাজ করছি। সমন্বয়ক হিসেবে আমি কথা বলছি। আমরা এক ও অভিন্ন আছি। বরিশালে যারা রাজনৈতিক নেতৃত্ব দেন, তারা সবাই এক ও অভিন্ন— এটি ছবির মতো পরিষ্কার, এটা সত্য। এটা হচ্ছে, ওটা হচ্ছে বললেই হবে না, তার পেছনে সত্যতা আছে কিনা, সেটিও আমাদের খুঁজে দেখতে হবে। সব নির্বাচনকেই আমরা চ্যালেঞ্জ হিসেবে নেই। কোনও নির্বাচনকেই ছোট করে দেখি না। আমাদের প্রার্থীর পক্ষে ভোট চাইতে মানুষের দুয়ারে যাবো।’

এদিকে, বরিশাল সিটি নির্বাচনে নৌকার মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহকে (খোকন সেরনিয়াবাত) বিজয়ী করতে ২৬ মে (শুক্রবার) বিকাল ৩টায় এবং ১ জুন (বৃহস্পতিবার) বিকাল ৩টায় গৌরনদী পৌরসভা প্রাঙ্গণে বিশেষ বর্ধিত সভা করবে আওয়ামী লীগ। এতে সভাপতিত্ব করবেন বরিশাল সিটি করপোরেশন নির্বাচন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহ।

বর্ধিত সভায় বরিশাল সিটি নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ উপস্থিত থাকবেন। তবে ওই সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের বক্তব্য রাখার কথা বলা হয় বিজ্ঞপ্তিতে। তবে বরিশাল সিটির বর্তমান মেয়র সাদিক আব্দুল্লাহর অংশ নেওয়ার বিষয়ে কোনও সিদ্ধান্ত এখনও হয়নি বলে বৈঠক শেষে সাংবাদিকদের জানান বাহাউদ্দিন নাছিম।

বরিশাল সিটি নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন— দলের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক আ. ফ. ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, আন্তর্জাতিক সম্পাদক ড. শাম্মী আহমেদ, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, উপ-দফতর সম্পাদক সায়েম খান, কেন্দ্রীয় সদস্য আনিসুর রহমান ও গোলাম কবীর রাব্বানী চিনু।

/এমআরএস/এপিএইচ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের