‘আন্দোলনের আড়ালে নাশকতার পাঁয়তারাও করতে পারে বিএনপি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মে ২০২৩, ১৫:৫৮আপডেট : ২৫ মে ২০২৩, ১৫:৫৮

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক শাজাহান খান বলেছেন, বিএনপি ২০১৩ ও ১৪ সালে আন্দোলনের নামে নাশকতা, সন্ত্রাস ও অগ্নিসংযোগ করে। আগামী দিনেও তারা আন্দোলনের আড়ালে ষড়যন্ত্র ও নাশকতার পাঁয়তারা করতে পারে।

বৃহস্পতিবার (২৫ মে) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে উপজেলা কমান্ডার্স অ্যাসোসিয়েশন, সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। 

বর্তমানে দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীদের যেসব কার্যকলাপ দৃশ্যমান হচ্ছে তাতে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের ঐক্যবদ্ধ থাকার কোনও বিকল্প নেই জানিয়ে শাজাহান খান বলেন, ‘এখন খুব ভদ্রলোকের মতো গণতান্ত্রিক আন্দোলন করছে বিএনপি। তারা মিটিং-মিছিল করছে। তাদের কর্মসূচিতে সরকার কোনও বাধা দিচ্ছে না। কিন্তু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কেউ যদি আন্দোলনের নামে সন্ত্রাস বা নাশকতা করে তাহলে কাউকে ছাড় দেওয়া হবে না। সন্ত্রাস ও নাশকতা এড়িয়ে বিএনপি যদি কোনও আন্দোলন করে সেটা প্রতিহত করার আমাদের কোনও প্রয়োজন নেই। আগামীতে জনগণই ঠিক করবে তাদের কীভাবে প্রতিহত করতে হবে।’

তিনি বলেন, ‘বিএনপি এখন শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করছে। ১৯৭৫ সালে ১৫ আগস্টে বঙ্গবন্ধু ও তার পরিবারকে যেভাবে হত্যা করা হয়েছিল, জাতীয় চার নেতাকে হত্যা করে আওয়ামী লীগকে ধ্বংসের চেষ্টা করা হয়েছিল, সেভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ পর্যন্ত ২১ বার হত্যার চেষ্টা করা হয়েছে।’ 

এ সময় তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিরুদ্ধে যেকোনও ষড়যন্ত্র মোকাবিলায় মুক্তিযোদ্ধা সংসদ সদা জাগ্রত থাকবে।

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে আগামী ২৮ মে রাজধানীসহ সারা দেশে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদ।

উপজেলা কমান্ডারস অ্যাসোসিয়েশন, সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক সৈয়দ গোলাম মর্তুজার সভাপতিত্বে এবং মতিন হাওলাদারের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে আরও ছিলেন সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব ওসমান আলী, এবিএম সুলতান আহমেদ, এস এম মুজিবর রহমান প্রমুখ।

/এএজে/আরকে/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের