সংলাপ এখন হচ্ছে না তবে আশার প্রদীপ নেভেনি: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুন ২০২৩, ০০:০৪আপডেট : ১০ জুন ২০২৩, ১৬:১৬

বিএনপির সঙ্গে আপাতত সংলাপ হচ্ছে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে তিনি বলেছেন, ‘আশার প্রদীপ কোনোদিনও নেভে না’।

শুক্রবার (৯ জুন) রাতে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা শেষে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সেখানে সভাপতিত্ব করেন দলটির সভাপতি শেখ হাসিনা।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘আমরা আপাতত সংলাপ নিয়ে ভাবছি না। গতকাল বলেছি, সংলাপ নিয়ে এই মুহূর্তে আমাদের কোনও ভাবনা ও সিদ্ধান্ত নেই। ভবিষ্যতের কথা ভবিষ্যতে বলতে পারবো।’

বিএনপির দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘তারা বারবার একই কথা বলে— বিগত নির্বাচনেও তারা বারবার একই কথা বলেছে। তারা পানি ঘোলা করে শেষ পর্যন্ত নির্বাচনে আসেনি। এবার কী হবে জানি না।’

বিএনপি নেগেটিভ মনোভাব পোষণ করছে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ‘তারা তত্ত্বাবধায়ক সরকার, পার্লামেন্ট বিলুপ্ত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ চায়। এই তিনটি না হলে তারা নির্বাচনে আসবে না। আমরা বলছি- এই তিনটি বিষয়ে কোন কারণে? প্রধানমন্ত্রী কেন পদত্যাগ করবেন? কোন কারণে তত্ত্বাবধায়ক সরকার আসবে?’

তিনি বলেন, ‘তারা (বিএনপি) বারবার বলছে, আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার বাদ দিয়েছে। এটি বাদ দিয়েছে উচ্চ আদালত, আওয়ামী লীগ নয়। তত্ত্বাবধায়ক সরকার একটা ডেড (মৃত) ইস্যু। এটাকে নতুন করে জীবিত করবো কেন? আমাদের এটার কোনও প্রয়োজন নেই। পৃথিবীর অন্যান্য দেশে তত্ত্বাবধায়ক ছাড়া নির্বাচন হলে বাংলাদেশে কেন হবে না? আমাদের সংবিধান আছে। আর প্রধানমন্ত্রী কী কারণে পদত্যাগ করবেন? সংসদের সদস্যরা কী তাকে চান না? পার্লামেন্টে যদি তিনি মেজরিটি হারান তাহলে তিনি পদত্যাগ করতে পারেন। এ ছাড়া অন্য কোনও কারণ নেই।’

নির্বাচনে না এসে বিএনপির ‘আগুন সন্ত্রাসের তৎপরতা ও নির্বাচনে বাধা’ দেওয়ার ইচ্ছা থাকতে পারে উল্লেখ সরকার দলের সাধারণ সম্পাদক বলেন, ‘তারা আওয়ামী লীগের জন্য নিষেধাজ্ঞা আনতে গিয়ে নিজেরাই মার্কিন ভিসানীতির ফাঁদে পড়েছে। আগুন সন্ত্রাস, নির্বাচনে বাধা দেওয়া, বিশৃঙ্খলা সৃষ্টি করা ওই নিয়মনীতির আওতায় পড়ে। এটা শোনার পর তাদের মুখ শুকিয়ে গেছে, যদিও তারা মুখে বলছে না।’

এ ছাড়া ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলী আরাফাতকে (মোহাম্মদ এ আরাফাত) দলীয় মনোনয়ন দেওয়ার কথা জানান তিনি। গণভবনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত হয়।

/এমআরএস/এফআর/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী