খালেদা জিয়ার স্বাস্থ্যকে রাজনৈতিক পণ্য বানাবেন না: তথ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুন ২০২৩, ১৭:৪৩আপডেট : ১৫ জুন ২০২৩, ১৮:২৩

খালেদা জিয়ার স্বাস্থ্যকে রাজনৈতিক পণ্য না বানানোর আহ্বান জানিয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা ও সম্মান রেখে আমি তাদের অনুরোধ জানাবো, দয়া করে খালেদা জিয়াকে বা তার স্বাস্থ্যকে রাজনৈতিক পণ্য বানাবেন না।’

বৃহস্পতিবার (১৫ জুন) সচিবালয়ে বাংলাদেশ সংবাদপত্র পরিষদের (বিএসপি) নেতাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এসব কথা বলেন তিনি।

এ সময় বিএনপি নেত্রী খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে বিএনপি মহাসচিবের বক্তব্য নিয়ে ড. হাছান বলেন, ‘মির্জা ফখরুল সাহেব যখন বক্তৃতা করেন, তখন মনে হয় ভেতরে ভেতরে উনি ‘এফআরসিএস’ পাস করেছেন। তিনি এখন বিশেষজ্ঞ ডাক্তারও বটে। কারণ, বিশেষজ্ঞ ডাক্তাররা বলছেন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল আর মির্জা ফখরুল সাহেব গলা ফাটিয়ে বলেন তিনি জীবনমরণ সন্ধিক্ষণে। এখন ডাক্তারদের কথা ঠিক নাকি ফখরুল সাহেবের কথা ঠিক, এটাই হচ্ছে প্রশ্ন।’

খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে বিএনপি নেতাদের বক্তব্য একজন মানুষের স্বাস্থ্যকে রাজনৈতিকীকরণ করার উদাহরণ উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, ‘তারা বেগম জিয়াকে রাজনীতির পণ্য বানিয়েছে। এটা তার জন্য প্রচণ্ড অবমাননাকর। খালেদা জিয়ার প্রতি যথাযথ শ্রদ্ধা ও সম্মান রেখে আমি তাদের অনুরোধ জানাবো, দয়া করে খালেদা জিয়াকে বা তার স্বাস্থ্যকে রাজনৈতিক পণ্য বানাবেন না।’

ছয় মার্কিন কংগ্রেসম্যান বাংলাদেশে নির্বাচন বিষয়ে সে দেশের পররাষ্ট্রমন্ত্রী বরাবর চিঠি দেওয়ার খবর, এ বিষয়ে যুক্তরাষ্ট্র প্রবাসী প্রায় ২০০ বাংলাদেশির প্রতিবাদলিপি দেওয়া এবং মার্কিন পররাষ্ট্র দফতর কংগ্রেসম্যানদের চিঠি না পাওয়ার খবর বেরিয়েছে, এ বিষয়ে আপনার মত কী, এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান বলেন, ‘বিএনপি তো ইতোপূর্বে কংগ্রেসম্যানদের নামে ভুয়া চিঠিও প্রকাশ করেছিল। যেখানে স্টেট ডিপার্টমেন্ট বলছে তারা চিঠি পায়নি, সেখানে কংগ্রেসম্যানদের চিঠির যথার্থতা নিয়েই প্রশ্ন দেখা দেয়।

হাছান মাহমুদ বলেন, তবে কংগ্রেসম্যানরা এরকম চিঠি দিতেই পারে। শত শত কংগ্রেসম্যানের মধ্যে ছয় জন কংগ্রেসম্যান চিঠি দিয়েছে, এগুলো বাংলাদেশেই খবর হয়, অন্য কোনও দেশে খবর হয় না।’

/এসআই/এনএআর/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের