ওবায়দুল কাদেরের প্রশ্ন

পরাজিত হয়ে প্রমাণ করতে হবে নির্বাচন সুষ্ঠু হয়েছে?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুন ২০২৩, ১৫:১৭আপডেট : ১৮ জুন ২০২৩, ১৫:৫৭

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘আওয়ামী লীগের কি একটা নির্বাচনে পরাজিত হয়ে বিএনপির কাছে প্রমাণ করতে হবে যে নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠু হয়েছে? বিএনপি এত কথা বলে, বিএনপি নেতারা কি জানেন তাদের দলের অনেকে নির্বাচনের জন্য তলে তলে প্রস্তুতি নিচ্ছে? নির্বাচনে অংশ নিতে অনেক দল প্রস্তুত আছে। বিএনপি অংশ নেবে না বলে অন্যরা বয়কট করবে- এ কথা মনে করলে তারা বোকার স্বর্গে বাস করছে।’

রবিবার (১৮ জুন) সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মেট্রোরেলের এমআরটি লাইন সিক্স আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত চালু বিষয়ে এক ব্র্যান্ডিং সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এই কথা বলেন।

স্থানীয় সরকার নির্বাচনে ভোটারদের আগ্রহ কম কেন এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘জাতীয় নির্বাচন বেশি দূরে নয়। সাম্প্রতিক সিটি নির্বাচনে গাজীপুরে ৫০ শতাংশ, বরিশাল ও খুলনায় ৪০ থেকে ৪৫ শতাংশ ভোট পড়েছে। তাহলে কী করে কম বলছেন? পৃথিবীর অনেক উন্নত দেশে ৩০ শতাংশ ভোটার উপস্থিতিও হয় না। এখন এসব কথা বলে লাভ নেই।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি নেতারা সকালে ঘুম থেকে উঠেই আমেরিকার দূতাবাসে যায় নালিশ করতে। জাতিসংঘে গিয়ে মহাসচিবের সঙ্গে কথা বলতে না পেরে তৃতীয় সারির লোকদের সঙ্গে কথা বলে এসেছেন মির্জা ফখরুল। আওয়ামী লীগ দাওয়াত পেয়েই দূতাবাসে যায়। দেশের বিরুদ্ধে নালিশ করবো, এ রাজনীতি আমরা করি না।’

জো বাইডেন-নরেন্দ্র মোদির মধ্যে আসন্ন বৈঠকের দিকে বাংলাদেশ তাকিয়ে আছে কিনা এমন প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘আমরা কারও দিকে তাকিয়ে নেই। আমরা তাকিয়ে আছি বাংলাদেশের জনগণের দিকে। বিদেশি শক্তি বন্ধু হতে পারে, কিন্তু নির্বাচনে জয়ী করতে পারে না। তারা উন্নয়ন সহযোগী হতে পারে, ক্ষমতায় বসাবে এমন উদ্ভট চিন্তা করি না।’

ওবায়দুল কাদের আরও দাবি করেন, ‘বিএনপি ২০১৩-১৪ সালের পরিকল্পনা আবার করছে। আগুন সন্ত্রাস, ভাঙচুর করার পরিকল্পনা করছে।’

/জেডএ/এফএস/এমওএফ/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি