‘মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তিকে ভোট দেবেন না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুন ২০২৩, ১৭:২৬আপডেট : ১৯ জুন ২০২৩, ১৭:২৬

প্রথমবার যারা ভোটার হয়েছেন তারাসহ তরুণ প্রজন্মকে স্বাধীনতার বিপক্ষের শক্তিকে ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তিকে ভোট দেবেন না।’

সোমবার (১৯ জুন) রাজধানীর উত্তরায় শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির স্থায়ী ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের স্প্রিং ও উইন্টার সেমিস্টারে ভর্তি শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, ‘আপনারা কাকে ভোট দেবেন তা আপনাদের একান্ত নিজস্ব সিদ্ধান্ত। শুধু একটাই অনুরোধ, মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তিকে ভোট দেবেন না। ভোট দেওয়ার ক্ষেত্রে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে বেছে নিন।’

সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন ভাষা আন্দোলনের অগ্রসেনানী। বাঙালির ভাষা ও সংস্কৃতির ওপর আঘাত আসতে পারে তা জাতির পিতা ভারত-পাকিস্তান বিভক্তির আগেই অনুমান করতে পেরেছিলেন। তৎকালীন ভারতের ইত্তেহাদ পত্রিকার রিপোর্ট থেকে জানা যায়, ১৯৪৭ সালের ৭ জুলাই কোলকাতায় এক সভায় বঙ্গবন্ধু এ আশঙ্কা প্রকাশ করেছিলেন। পরবর্তী সময়ে তার আশঙ্কাই সত্য বলে প্রমাণিত হয়।’

শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির উপাচার্য ড. মো. শাহ-ই-আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান চিত্রশিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক, শান্ত-মারিয়াম ফাউন্ডেশন ও সুন্দরবন কুরিয়ার সার্ভিসের চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ডা. আহসানুল কবীর, ট্রেজারার প্রফেসর শামসুন নাহার ও রেজিস্ট্রার ড. পাড় মশিয়ূর রহমানসহ বিভিন্ন বিভাগের ডিন, বিভাগীয় প্রধান ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তারা।

/এসআই/আরকে/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী