বস্তিবাসীর সমস্যাগুলো ধীরে ধীরে সমাধান করতে হবে: এ আরাফাত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুলাই ২০২৩, ১৫:৫৬আপডেট : ১০ জুলাই ২০২৩, ১৬:১৯

দলের স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশ করে ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত বলেছেন, এলাকার মানুষের সমস্যার কথা শুনে আপনাদের সঙ্গে পরামর্শ করে সেই সমস্যাগুলো সমাধানের চেষ্টা করবো। একটি একটি করে সমাধান করবো। যতগুলো বস্তি আছে, সেখানে বসবাস করা নিম্ন আয়ের মানুষের যে সমস্যাগুলো আছে সেগুলোর সমাধান ধীরে ধীরে আমাদের করতে হবে।

সোমবার (১০ জুলাই) রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় নির্বাচনী গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ এ আরাফাত বলেন, ‘বিভিন্ন সমস্যার কারণে অনেকে ভোট দিতে আসতে পারেন না। যতবেশি মানুষ ভোট দিতে আসবে নৌকা ততবেশি ভোট পাবে, এটা আমি নিশ্চিত করে বলতে পারি। ঢাকা-১৭ আসনের এই নির্বাচনের মাধ্যমে গোটা বিশ্বকে আমরা দেখিয়ে দেবো, আওয়ামী লীগ থাকলে এ দেশে গণতন্ত্র থাকে।’

স্বাধীনতাবিরোধী অপশক্তি ষড়যন্ত্র করে যাচ্ছে মন্তব্য করে তিনি বলেন, ‘তারা জনগণের কাছ থেকে প্রত্যাখ্যাত হয়ে ষড়যন্ত্র করে আমাদের পরাজিত করতে চায়। এখানে আপনাদের (নেতাকর্মী) ঐক্যবদ্ধ থাকতে হবে। তাদের জবাব দিতে হবে ভোট বিপ্লবের মাধ্যমে। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে তাদের জবাব দিতে হবে। তারা একটা অরাজক পরিস্থিতি তৈরি করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করবে। সেদিকে আপনারা সজাগ থাকবেন, সতর্ক থাকবেন এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে ভোটারদের ভোটকেন্দ্রে নিয়ে যাবেন।’

এ আরাফাত বলেন, ‘ভোটের মাধ্যমে আমরা নৌকার জোয়ার বইয়ে দেবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে বলেছেন, ওই এলাকায় যে সমস্যাগুলো পুঞ্জীভূত হয়ে আছে সেগুলোর সমাধান করবো। এই আসনে আগে আওয়ামী লীগের ঘরের কোনও এমপি ছিল না। আমি আপনাদের ঘরের লোক, আওয়ামী লীগের লোক।’

এ সময় উপস্থিত ছিলেন– ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, সহ-সভাপতি মো. ওয়াকিল উদ্দিন, প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম, ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইহসাক মিয়া প্রমুখ।

/এমআরএস/আরকে/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি