নেত্রকোনা-৪ আসনে উপনির্বাচন: নৌকার টিকিট চান ৯ জন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুলাই ২০২৩, ১৭:২৫আপডেট : ১৯ জুলাই ২০২৩, ১৭:৩৪

নেত্রকোনা-৪ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম নিয়েছেন ৯ জন। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডি রাজনৈতিক কার্যালয় থেকে মঙ্গলবার (১৮ জুলাই) ও বুধবার (১৯ জুলাই) তারা ফরম সংগ্রহ ও জমা দেন।

আসনটিতে নৌকার মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়ার শেষ দিন নির্ধারিত সময় শেষে আজ আওয়ামী লীগের দফতর থেকে এসব তথ্য জানানো হয়।

মনোনয়ন ফরম সংগ্রহ করা ৯ জন হলেন, আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপকমিটির সাবেক সদস্য ও সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল হাসান, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটি সাবেক সহ-সম্পাদক ও নব্বইয়ের ছাত্র আন্দোলনের নেতা শফী আহমেদ, শিল্প ও বাণিজ্য উপ-কমিটির সাবেক সদস্য মমতাজ হুসেন চৌধুরী, মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মো. শহীদ ইকবাল, মদন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. হাবিবুর রহমান, কেন্দ্রীয় আওয়ামী লীগের সংস্কৃতি উপ-কমিটির সাবেক সদস্য গোলাম বাকী চৌধুরী, শ্রম ও জনশক্তি উপ-কমিটির সাবেক সদস্য এম মনজুরুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সদস্য আলী আতহার খান ও আওয়ামী লীগের ধর্ম উপ-কমিটির সাবেক সদস্য রোমান মিয়া।

শনিবার (১৬ জুলাই) শূন্য ঘোষিত আসনটিতে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। তফসিল অনুযায়ী এ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৪ জুলাই, মনোনয়নপত্র বাছাই ২৫ জুলাই, আপিল ২৬ থেকে ২৮ জুলাই, আপিল নিষ্পত্তি ২৯-৩০ জুলাই, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৩১ জুলাই, প্রতীক বরাদ্দ ১ আগস্ট ও ভোটগ্রহণ ২ সেপ্টেম্বর।

নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) বেগম রেবেকা মমিন মারা যান ১১ জুলাই। তার মৃত্যুতে গত ১৫ জুলাই আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

/এমআরএস/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি