আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি উপকমিটির নেতারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন।
বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তারা।
বিজ্ঞান ও প্রযুক্তি উপকমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. হোসেন মনসুর এবং সদস্য সচিব আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আব্দুস সবুরের নেতৃত্বে শ্রদ্ধা জানানো হয়। পরে ১৫ আগস্টের সব শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন তারা।
শ্রদ্ধা জানানোর পর আব্দুস সবুর বলেন, ‘বিএনপি পদযাত্রার নামে আবারও সন্ত্রাসী কার্মকাণ্ড শুরু করেছে। আমরা বিএনপি-জামায়াতের গুজব-অপপ্রচারের বিরুদ্ধে ভূমিকা রাখবো।’
ড. হোসেন মনসুর বলেন, ‘নব গঠিত উপ-কমিটি অতীতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আগামীতে অধিক সক্রিয় হয়ে কাজ করবেন। দেশের উন্নয়ন-অগ্রগতিতে আমরা ভূমিকা রাখতে চাই।’
এ সময় উপকমিটির সদস্য ইঞ্জিনিয়ার মো. নুরুজ্জামান, ইঞ্জিনিয়ার এস এম মনজুরুল হক মঞ্জু, ইঞ্জিনিয়ার মো. শাহাদাৎ হোসেন শীবলু, ইঞ্জিনিয়ার খন্দকার মনজুর মোর্শেদ, ড. মুহাম্মদ মাহফুজুল ইসলাম, ড. মুনাজ আহমেদ নুর, ড. শাহজান মাহমুদ, দেলোয়ার হোসেন ফারুক, ইঞ্জিনিয়ার কাজী খায়রুল বাশার, ড. রাশেদুল হাসান, ড. এমরান কবির চৌধুরী, আবু নঈম শেখ, ইঞ্জিনিয়ার মো. আবুল কালাম হাজারী, ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, রফিকুল ইসলাম রনি, ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদারসহ নব গঠিত বিজ্ঞান ও প্রযুক্তি উপকমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।









