সমাবেশের আগের দিন বিএনপিকে দূতাবাসে মিটিং করতে হয় কেন: হানিফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুলাই ২০২৩, ১৭:২৬আপডেট : ২৮ জুলাই ২০২৩, ১৭:২৬

সমাবেশের আগের দিন বিএনপিকে বিদেশি রাষ্ট্রদূতদের সঙ্গে মিটিং করতে হয় কেন— এমন প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। তিনি বলেন, ‘বাংলাদেশকে নিয়ে যারা এক-এগারোর স্বপ্ন দেখে, তারা খেলছে। মুখে বলছে মানবতা ও গণতন্ত্রের কথা। তারা (বিএনপি) যখন সমাবেশ করেন, তার আগের দিন বিদেশি রাষ্ট্রদূতের সঙ্গে মিটিং করে। কেন মিটিং করতে হয়? কারণ তারা বিদেশিদের দিয়ে খেলছে। যাদের নিয়ে খেলতে শুরু করেছেন, এই খেলা জনগণ খেলতে দিবে না।’

শুক্রবার (২৮ জুলাই) রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে যুবলীগ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ আয়োজিত শান্তি সমাবেশে এ মন্তব্য করেন তিনি।

মাহবুব-উল আলম হানিফ বলেন, ‘বিএনপি-জামায়াতের দুঃশাসনের বিরুদ্ধে লড়াই-সংগ্রাম করা ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে। জাতি যখন আশা করছে আগামী ডিসেম্বর বা জানুয়ারিতে নির্বাচন হবে, তখনি নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। বাংলাদেশের শান্তি, অগ্রযাত্রাকে বাধাগ্রস্থ করার জন্য ষড়যন্ত্র হচ্ছে।’

তিনি বলেন, ‘আপনারা জানেন, শেখ হাসিনা ২০০৯ সাল থেকে বাংলাদেশকে এই অবস্থানে নিয়ে এসেছেন। বাংলাদেশে বিএনপি-জামায়াতের সময় সশস্ত্র মিছিল হতো। বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে গড়ে তুলেছিল। বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল।’

আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত রয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম ও দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ।

/এমআরএস/এসও/ইউএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী