জিয়ার মরণোত্তর বিচার ও তারেকের রায় কার্যকর চায় যুবলীগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ আগস্ট ২০২৩, ২০:৫৭আপডেট : ০২ আগস্ট ২০২৩, ২১:০৩

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ‘মাস্টারমাইন্ড’ ও ‘খুনি’ আখ্যায়িত করে তার মরণোত্তর বিচার দাবি করেছে যুবলীগ। সেই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ২১ আগস্টের গ্রেনেড হামলার ‘মাস্টারমাইন্ড’ ও ‘খুনি’ আখ্যা দিয়ে তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করার দাবিও জানিয়েছে সংগঠনটি।

বুধবার (২ আগস্ট) ঢাকা মহানগর উত্তর যুবলীগের উদ্যোগে ফার্মগেটে এবং ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের উদ্যোগে বঙ্গবন্ধু এভিনিউয়ের সমাবেশে একই দাবি জানানো হয়।

সমাবেশে বক্তারা বলেন, দেশের অর্থ বিদেশে পাচারকারী তারেক রহমান বিদেশে বসে বিলাসী জীবনযাপন করছে। তার কোনও ব্যবসা নেই। তাহলে তার এই আয়ের উৎস কোথায়? তারেক রহমান বিদেশে বসে, দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশ ধ্বংসের পাঁয়তারা করছে। তারেক আর ফখরুলের হুংকারের জবাব দেওয়ার জন্য অন্য কোনও সংগঠন লাগবে না। যুবলীগ একাই যথেষ্ট।

জিয়ার মরণোত্তর বিচার ও তারেকের রায় কার্যকর চায় যুবলীগ

ফার্মগেটের সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল। ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সমাবেশে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানা ।

এ সময় আরও বক্তব্য দেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মামুনুর রশিদ, হাবিবুর রহমান পবন, তাজউদ্দিন আহমেদ, আনোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক বদিউল আলম বদি, সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন খসরু, আবু মুনির শহিদুল হক চৌধুরী রাসেল, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, দফতর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ প্রমুখ।

/এমআরএস/এনএআর/এমওএফ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের