দেশ মেরামতে কী যোগ্যতা আছে বিএনপির, প্রশ্ন স্থানীয় সরকারমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ আগস্ট ২০২৩, ২০:১৮আপডেট : ০৩ আগস্ট ২০২৩, ২০:২১

ক্ষমতায় গেলে দেশ মেরামতের কী যোগ্যতা আছে বিএনপির প্রশ্ন রেখেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। তিনি বলেন, ‘রাস্তা বন্ধ করে কোন গণতন্ত্র প্রতিষ্ঠা করা হচ্ছে। তাদের অধিকার আছে মানুষ ও যান চলাচলে বাধা সৃষ্টি করার? রাস্তা বন্ধ করে কর্মসূচি দেওয়ার নিয়ম পৃথিবীর কোন দেশে আছে?’

বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুরে গুলশান-২ নগর ভবনের হলরুমে ডেঙ্গু প্রতিরোধে গৃহীত কার্যক্রম সম্পর্কে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তাজুল ইসলাম বলেন, ‘আপনারা (বিএনপি) অনেক বড় বড় কথা বলেন। ১৯৯১ থেকে ১৯৯৬, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন। কী ম্যাজিক দেখিয়েছেন, আমাদের বলেন। কী উন্নয়ন করেছেন আপনারা? ক্ষমতায় গেলে দেশের মেরামত করবেন। কী মেরামত করার যোগ্যতা অর্জন করছেন? কোন বিশ্ববিদ্যালয় থেকে আপনারা মেরামতের ডিগ্রি নিয়েছেন? দুঃশাসন কায়েম করে জনগণকে অতিষ্ঠ করতে কাউকে সুযোগ দেওয়া যাবে না। তেমনই প্রাকৃতিক সমস্যাও আমাদের মোকাবিলা করতে হবে।’

এ সময় ডেঙ্গু প্রতিরোধে সিটি করপোরেশনের কাউন্সিলদের আরও কাজ করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘বর্তমানে ১২৯টি দেশে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব রয়েছে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে সারা পৃথিবীতেই এ ধরনের রোগের প্রাদুর্ভাব বাড়ছে। তবে আশার কথা হলো, ডেঙ্গু সংক্রমণ হ্রাস করা সম্ভব। সেজন্য প্রধান কাজ হলো এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা। এ ক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধিরা তাদের নিজ নিজ এলাকার জনগণকে সঙ্গে নিয়ে জনসচেতনতামূলক কার্যক্রম এবং পরিচ্ছন্নতা অভিযান চালাতে পারেন।’

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও ছিলেন সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, বিশিষ্ট কীটতত্ত্ববিদ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কবিরুল বাশার, ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা একেএম শফিকুর রহমান প্রমুখ।

/জেডএ/আরকে/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের