‘বিএনপি বাংলাদেশকে নব্য পাকিস্তান হিসেবে গড়ার চেষ্টা করেছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ আগস্ট ২০২৩, ১৪:৩৪আপডেট : ১৩ আগস্ট ২০২৩, ১৪:৪৫

বিএনপি বাংলাদেশকে নব্য পাকিস্তান হিসেবে গড়ার চেষ্টা করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও বাংলাদেশ সংবাদপত্র পরিষদের সভাপতি মোজাফফর হোসেন পল্টু। তিনি বলেন, ‘আমরা ৭৫ এ জেল থেকে বের হয়ে দেখলাম বাংলাদেশ বেতারের জায়গায় রেডিও বাংলাদেশ হয়ে গেল, জয় বাংলার জায়গায় বাংলাদেশ জিন্দাবাদ হয়ে গেলো। পাঠ্যপুস্তক থেকে মুক্তিযুদ্ধের ইতিহাসকে ম্লান করে দিতে চেয়েছিল। নতুন প্রজন্মকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে। এমনকি বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ নিষিদ্ধ করা হয়েছিল।’

রবিবার (১৩ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ সংবাদপত্র পরিষদ (বিএসপি) আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। 

মোজাফফর হোসেন পল্টু বলেন, ‘আমাদের দেশের বিজয়ের মাত্র ৪৪ মাসের মাথায় বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়। কারাগার কত নিরাপদ জায়গা, সেখানে ঢুকে জাতীয় চার নেতাকে হত্যা করা হয়েছে।’

বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম বলেন, ‘একটা কথা ভুলে গেলে চলবে না, বঙ্গবন্ধুই চিনিয়েছেন যে আমরা বাঙালি। সে বাঙালিত্ব আমাদের রক্ষা করতে হবে। দেশকে ভালোবেসে দেশের উন্নয়নে কাজ করতে হবে। বঙ্গবন্ধুকে নিয়ে আলোচনা করে শেষ করা যাবে না। সময়ের বিবর্তনে তিনি আমাদের মাঝে নেই। তবে তার ইচ্ছে পূরনের জন্য আমরা এখনও রয়েছি।’

বাংলাদেশ সংবাদপত্র পরিষদের সভাপতি মোজাফফর হোসেন পল্টুর সভাপতিত্বে আলোচনা সভায় আরও ছিলেন– উন্নয়ন বার্তার সম্পাদক আনোয়ার হোসেন ভুইয়া, বিএসপির সাধারণ সম্পাদক এম জে কিবরিয়া প্রমুখ।

/এএজে/আরকে/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের