আগামী দিনে বিএনপির জন্য চরম হতাশা অপেক্ষা করছে: হানিফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ আগস্ট ২০২৩, ১৫:০৮ আপডেট : ২৪ আগস্ট ২০২৩, ১৫:১৩

আগামী দিনে বিএনপির জন্য আরও চরম হতাশা অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তিনি বলেন, ‘যারা মির্জা ফখরুলদের মতো রাজাকারের শাবক তারা এ দেশকে পেছনে নিয়ে যেতে চায়, পাকিস্তানের ধারায় নিয়ে যেতে চায়। সেই ধারায় তরুণ-যুবকদের কোনও সমর্থন নেই। সমর্থন নেই সাধারণ মানুষেরও। এজন্য আপনাদের (বিএনপি) হতাশই হতে হবে। আগামী দিনে আপনাদের জন্য আরও চরম হতাশা অপেক্ষা করছে, তার জন্য আপনারা প্রস্তুত থাকেন।’

বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের সহধর্মিণী আইভি রহমানের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আইভি রহমানের মৃত্যুবার্ষিকী পালন কমিটির আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

মাহবুব উল আলম হানিফ বলেন, ‘মির্জা ফখরুল বলেছেন, তরুণদের এগিয়ে আসতে হবে। এই সরকারকে ধাক্কা দিয়ে ফেলা যাবে না, সুনামি তৈরি করতে হবে। তিনি যুবসমাজের কোনও ভূমিকা না দেখে হতাশ হয়েছেন। তাদের হতাশা তো কেবল শুরু।’

তিনি বলেন, ‘আপনারা ভেবেছিলেন বিদেশি প্রভুরা এসে আপনাদের ক্ষমতায় বসিয়ে দিয়ে যাবে। সেই ক্ষমতার লোভ দেখিয়ে, মূলা ঝুলিয়ে নেতাকর্মীদের উজ্জীবিত করে ভেবেছিলেন আন্দোলনে সরকারের পতন হয়ে যাবে। এই সরকার আওয়ামী লীগের সরকার, এই সরকার শেখ হাসিনার সরকার। এই সরকারের প্রতি দেশের ৭০-৮০ ভাগ মানুষের সমর্থন আছে। এই সরকারকে ধাক্কা দিয়ে ফেলা যাবে না। সেটা আজ প্রমাণিত।’

মিথ্যাচার ও নাটক করে, ধোঁকা দিয়ে মানুষের সমর্থন পাওয়া যাবে না মন্তব্য করে তিনি বলেন, ‘আপনারা বলছেন, তরুণ সমাজ, যুবসমাজ আন্দোলনে আসছে না, তাদের ভূমিকা নেই। তারা আসবে কেন? আপনারা দেশকে পেছনে নিতে চান। কিন্তু কেউ দেশকে পেছনে নিয়ে যাওয়া দেখতে চায় না। বিশেষ করে আমাদের যুবসমাজ এগিয়ে যেতে চায়।’  

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘বাংলাদেশ এখন উন্নয়নশীল রাষ্ট্র। আগামীতে মধ্যমআয়ের দেশ হবে। ২০৪০ সালের মধ্যে দেশ পরিণত হবে উন্নত রাষ্ট্রে। সেই বাংলাদেশই দেখতে চায় এ দেশের তরুণ সমাজ।’

আইভী রহমানের মৃত্যুবার্ষিকী পালন কমিটির সভাপতি এম এ করিমের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন– আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমীন, সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ প্রমুখ। 

/এএজে/আরকে/
সম্পর্কিত
জনমানবশূন্য গোপালগঞ্জের পথঘাট, মানুষ শান্তি চায়
নিজের বাসায় আগুন লাগানোর ঘটনায় যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে চলছে বাস
সর্বশেষ খবর
নৈরাজ্য সৃষ্টিকারীদের ঐক্যবদ্ধভাবে মোকাবিলার আহ্বান সংস্কৃতিবিষয়ক মন্ত্রীর
নৈরাজ্য সৃষ্টিকারীদের ঐক্যবদ্ধভাবে মোকাবিলার আহ্বান সংস্কৃতিবিষয়ক মন্ত্রীর
লালমাটিয়ায় গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয়ে টাকা দাবি, যুবক আটক
লালমাটিয়ায় গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয়ে টাকা দাবি, যুবক আটক
কাঁঠালবাগানে সিলিন্ডার বিস্ফোরণ: মায়ের মৃত্যু, আশঙ্কাজনক সন্তান
কাঁঠালবাগানে সিলিন্ডার বিস্ফোরণ: মায়ের মৃত্যু, আশঙ্কাজনক সন্তান
মোহাম্মদপুরে ‘কিশোর গ্যাংয়ের লিডার’ রমজান আটক
মোহাম্মদপুরে ‘কিশোর গ্যাংয়ের লিডার’ রমজান আটক
সর্বাধিক পঠিত
বরিশাল থেকে ঢাকায় যেতে পারেনি দূরপাল্লার কোনও বাস
বরিশাল থেকে ঢাকায় যেতে পারেনি দূরপাল্লার কোনও বাস
মজুরি বাড়ানোর প্রস্তাবে বিজিএমইএর ৬ আপত্তি, সামনে আনলো ২৮৭ কারখানা বন্ধের তথ্য
মজুরি বাড়ানোর প্রস্তাবে বিজিএমইএর ৬ আপত্তি, সামনে আনলো ২৮৭ কারখানা বন্ধের তথ্য
ঐতিহাসিক রায়ের পর রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
ঐতিহাসিক রায়ের পর রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
দেশে এলে শেখ হাসিনার জন্য দুটি জায়গা প্রস্তুত: হাবিব উন নবী খান
দেশে এলে শেখ হাসিনার জন্য দুটি জায়গা প্রস্তুত: হাবিব উন নবী খান
পদত্যাগ করলেন গোপালগঞ্জ জামায়াতের এক নেতা, বললেন ‘আমার পক্ষে সম্ভব নয়’
পদত্যাগ করলেন গোপালগঞ্জ জামায়াতের এক নেতা, বললেন ‘আমার পক্ষে সম্ভব নয়’