‘বিএনপি ক্ষমতায় এলে দেশের উন্নয়ন কর্মকাণ্ড বন্ধ হয়ে যাবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ আগস্ট ২০২৩, ১৭:৫১আপডেট : ২৮ আগস্ট ২০২৩, ১৮:০৪

বিএনপি ক্ষমতায় এলে দেশের উন্নয়ন কর্মকাণ্ড বন্ধ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান।

সোমবার (২৮ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। আওয়ামী লীগের ধর্ম বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির উদ্যোগে এ আয়োজন করা হয়।

মুহাম্মদ ফারুক খান বলেন, ‘বিএনপি ক্ষমতায় আসা মানে দেশের উন্নয়ন কর্মকাণ্ড বন্ধ হয়ে যাওয়া। ১৯৯৩ সালে বিএনপির শাসনামলে বিনামূল্যে সাবমেরিন ক্যাবল দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। খালেদা জিয়া বলেছিলেন, সাবমেরিন ক্যাবল দিয়ে দেশের সব তথ্য পাচার হয়ে যাবে। তিনি উন্নয়ন বোঝেন না।’

জনগণ ২০০১ সালে ফেরত যেতে চায় না মন্তব্য করে তিনি বলেন, ‘ওই সময় জঙ্গি হামলা, ২১ আগস্টের গ্রেনেড হামলা, বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়া এবং বিদ্যুতের নামে খাম্বার ঘটনা জনগণ দেখেছে। জনগণের মনে ২০০১-২০০৬ সালের দুঃশাসনের স্মৃতি এখনও বিরাজমান।’

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, ‘বিএনপি-জামায়াতের নেতৃত্বে বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছিল। আমরা কি আবারও ব্যর্থ রাষ্ট্রে ফেরত যেতে চাই? তারা ক্ষমতায় এলে আমাদের দেশে যে উন্নয়ন কর্মকাণ্ড চলছে সব বন্ধ হয়ে যাবে।’

ফারুক খান বলেন, ‘আমাদের সামনে বিএনপির দুঃশাসনের মডেল আছে। ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত উন্নয়নের মডেলও রয়েছে। পৃথিবীর সব অর্থনৈতিক সংস্থা বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি দিয়েছে। সামনে নির্বাচন, তাই আমাদের উন্নয়নের পক্ষে ঐক্যবদ্ধ হতে হবে।’

বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ধর্ম-বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির চেয়ারম্যান খন্দকার গোলাম মওলা নকশেবন্দীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দলের ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ ড. শাজাহান আলম সাজু, মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ ফয়সাল বিপ্লব প্রমুখ।

/এএজে/আরকে/এমওএফ/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি