‘বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করেই বাংলাদেশ আজ বিশ্বের বিস্ময়’

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২২ সেপ্টেম্বর ২০২৩, ১৬:০৫আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৩১

বঙ্গবন্ধুর আদর্শ, মুক্তিযুদ্ধের চেতনা সরকার ও রাষ্ট্র ধারণ করছে বলেই বাংলাদেশ বিশ্বের বিস্ময়ে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে আয়োজিত জাতীয় শিশু, কিশোর ও যুব কল্যাণ সংগঠন ‘চাঁদের হাট’-এর ৫০ বছর পূর্তি ও ৬ষ্ঠ জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, আজকের যে বাংলাদেশ, এই দেশ এমন ছিল না। পঁচাত্তরের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পর বাংলাদেশ আলোর মুখ দেখেনি। আজ বঙ্গবন্ধুর আদর্শ, মুক্তিযুদ্ধের চেতনা বাংলাদেশ, সরকার, রাষ্ট্র ধারণ করছে বলেই বাংলাদেশ পৃথিবীর বিস্ময়ে পরিণত হয়েছে। যখন তারা শুনে ৫৬ হাজার বর্গমাইলের কোনও দেশে ১৬ কোটি মানুষ বসবাস করে, তখন তারা অনেকে ভয় পেয়ে যায়, আতঙ্কিত হয়ে যায়।

দুইদিন আগে কৃষিবিদদের সঙ্গে ছিলেন উল্লেখ করে তিনি বলেন, ‘তারা বলছে— একটি সময় আমাদের কোনও সম্মান ছিল না। কারণ বাংলাদেশ অভাব-অনটনের দেশ ছিল। আমরা কোনও সম্মান পেতাম না। আজ বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। আমরা পৃথিবীর যেখানেই যাচ্ছি, সম্মানিত হচ্ছি। আমাদের জিজ্ঞাসা করছে, ৫৬ হাজার বর্গ মাইলের দেশে ১৬-১৭ কোটি মানুষের খাদ্যের নিরাপত্তা তোমরা কীভাবে দিচ্ছ? তোমরা কীভাবে এইটুকু জমির মধ্যে এত ফসল উৎপাদন করছো? আমাদের শেখাও, আমাদের জানাও। আমরাও উৎপাদন করতে চাই।’

তিনি আরও বলেন, ‘এই যে বাংলাদেশ বদলে গেছে, এই বদলে যাওয়ার খবর কয় জন রাখে? কয় জন আমার কৃষক, আমার কৃষিবিদদের সঙ্গে কথা বলে। আজ বাংলাদেশের বদলে যাওয়ার গল্প পৃথিবীর মানুষ শুনতে চায়।‘

নৌ-পরিবহন প্রতিমন্ত্রী বলেন, গত ৫০ বছর ধরে চাঁদের হাট ব্যক্তি থেকে সমাজ, সমাজ থেকে দেশ, দেশ থেকে মানবতার জন্য কাজ করছে। হয়তো অনেক উঠা-নামা আছে, অনেক সংকট ছিল। কিন্তু সংকটের মধ্যেও চাঁদের হাট ডুবে যায়নি। চাঁদের হাট সমগ্র বাংলাদেশকে অনুপ্রাণিত করবে, উৎসাহিত করবে এটাই তাদের কাছে প্রত্যাশা।

চাঁদের হাটের ভারপ্রাপ্ত সভাপতি ইয়াহিয়া সোহেলের সভাপতিত্বে ও সংগঠনের সম্মেলন প্রস্তুতি পরিষদের সদস্য সচিব মুফদি আহমেদের সঞ্চালনায় দিনব্যাপী এই সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনে জাতীয় প্রেসিডিয়াম চেয়ারম্যান মোহাম্মদ জাকারিয়া পিন্টু, উপদেষ্টা দৈনিক যুগান্তরের সম্পাদক সাইফুল আলম, সাধারণ সম্পাদক শামীম পারভেজ ও সম্মেলন প্রস্তুতি পরিষদের আহ্বায়ক জামিউর রহমান লেমন প্রমুখ।

/এএজে/ইউএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী