শেখ হাসিনার স্বপ্ন প্রজন্মের ভবিষ্যৎ নির্মাণ করা: আরাফাত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ সেপ্টেম্বর ২০২৩, ১৪:১৯ আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১৫:২৩

ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ এ আরাফাত বলেছেন, এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন আপনাদের পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ নির্মাণ করা। যেন আপনাদের ছেলে-মেয়েরা চতুর্থ শিল্প বিপ্লব ও প্রযুক্তি মোকাবিলা দক্ষতার সঙ্গে করতে পারে, সে লক্ষ্যে তিনি কাজ করে যাচ্ছেন। এ জন্য শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাতে হবে।

বুধবার (২৭ সেপ্টেম্বর) ভাষানটেক বাগানবাড়ি রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও সংস্কারকাজের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মোহাম্মদ এ আরাফাত বলেন, শেখ হাসিনার চিন্তা এ দেশের মানুষের সেবা করার জন্য। কোনও উন্নত দেশেও এই ধরনের জনহিতৈষীমূলক কার্যকলাপ থাকে না। আমাদের শেখ হাসিনা দেশের সব নাগরিককে সম্পৃক্ত করেছেন।

তিনি বলেন, ঢাকা-১৭ আসনের আওতাধীন ভাষানটেক থানার জনগণ উন্নয়নের সুফল ভোগ করতে পারছে না। ধাপে ধাপে সব রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, পানির সমস্যাসহ ভাষানটেক এলাকায় বসবাসকারী সব জনগণের নাগরিক সুবিধাগুলো নিশ্চিত করা হবে। এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধনের ফলে ফার্মগেট থেকে বিমানবন্দরে মাত্র ১০ মিনিটেই পৌঁছানো যাচ্ছে। মানুষ স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারছে। সুতরাং মানুষের কর্ম যদি কথা বলে, তাহলে শেখ হাসিনাকে কেউ ঠেকাতে পারবে না। তিনি ঢাকা শহর থেকে শুরু করে সারা দেশে যে অভূতপূর্ণ উন্নয়ন সাধন করেছেন। তার ফল এ দেশের জনগণ দেবেন।

মোহাম্মদ এ আরাফাত বলেন, বিএনপি-জামায়াতের আমলে লুটপাট, হত্যা, রাহাজানি ছিল নিত্যনৈমিত্তিক ব্যাপার। এগুলো ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষা করতে তাদের অপারেশন ক্লিনহার্ট করতে হয়েছিল। কিন্তু শেখ হাসিনার আমলে চুরি, লুটপাট, রাহাজানি নাই, যে কারণে অপারেশন ক্লিনহার্টের প্রয়োজন হয় না। মানুষের যদি সদিচ্ছা থাকে, দেশের প্রতি ভালোবাসা ও মমত্ববোধ থাকে, দেশের মানুষের প্রতি যদি দায়বদ্ধতা থাকে, তাহলে সব অসাধ্য সাধন করা সম্ভব।

সরকারকে ব্যর্থ প্রমাণের জন্য ১/১১-এর কুশীলবরা সোচ্চার মন্তব্য করে তিনি বলেন, যারা সুদখোর, যারা ট্যাক্স ফাঁকি দেয়, যারা গরিবের টাকা আত্মসাৎ করে এবং তাদের বিচার করতে গেলে ওই বিদেশি প্রভুরা চিঠি দেয়। দেশের অভ্যন্তরীণ ব্যাপারে ন্যক্কারজনক হস্তক্ষেপ করা এটা কোন সভ্যতা? যারা সভ্যতার সবক দেয়, তারা আমাদের অভ্যন্তরীণ ব্যাপারে কীভাবে ন্যক্কারজনকভাবে হস্তক্ষেপ করে? আমাদের বিচারব্যবস্থা স্বাধীন। বিচারালয়ের যে রায়, সেই রায়ের বিরুদ্ধে তারা কীভাবে হস্তক্ষেপ করে? সুতরাং আমি ওই সব সভ্য সমাজের প্রবর্তক ও বিবেকবান মানুষকে বলবো, শিষ্টাচার রক্ষা করেন। সব ব্যাপারে হস্তক্ষেপ করার চেষ্টা করবেন না।

এ সময় আরও উপস্থিত ছিলেন ৯৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন খান, ১৫ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর শাহিদা আক্তার শিলা, ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জহির উদ্দিন, ভাষানটেক থানা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান নিলয় ও সাধারণ সম্পাদক মো. ফারুক প্রমুখ।

/এমআরএস/এনএআর/
সম্পর্কিত
কার্যালয়ে ঢুকে দুই নেতাকে গুলি করে হত্যা, একজন আ.লীগের ও আরেকজন শ্রমিক দলের
মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড, আওয়ামী লীগের আরও ৩ নেতার যাবজ্জীবন
বাসা থেকে আওয়ামী লীগ নেত্রীর লাশ উদ্ধার
সর্বশেষ খবর
ব্যাংকিং খাতে প্রথম ওয়েবভিত্তিক ইন্টারেক্টিভ সাসটেইনেবিলিটি রিপোর্ট প্রকাশ ইউসিবির
ব্যাংকিং খাতে প্রথম ওয়েবভিত্তিক ইন্টারেক্টিভ সাসটেইনেবিলিটি রিপোর্ট প্রকাশ ইউসিবির
জলবায়ু ঝুঁকিতে থাকা বিদ্যালয় চিহ্নিত করতে তথ্যব্যবস্থা সমন্বয়ের উদ্যোগ
জলবায়ু ঝুঁকিতে থাকা বিদ্যালয় চিহ্নিত করতে তথ্যব্যবস্থা সমন্বয়ের উদ্যোগ
মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড
মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড
শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, প্রধান শিক্ষিকা ও দফতরি গ্রেফতার
শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, প্রধান শিক্ষিকা ও দফতরি গ্রেফতার
সর্বাধিক পঠিত
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির লাশের সঙ্গে যা পাওয়া গেলো
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির লাশের সঙ্গে যা পাওয়া গেলো
রাজ্জাক-শাবানার জুটি নিয়ে মৃত্যুর আগে যা বলেছিলেন কবরী
রাজ্জাক-শাবানার জুটি নিয়ে মৃত্যুর আগে যা বলেছিলেন কবরী
তাহসিফ সৌরির লাশ উদ্ধার ও ৫ আগস্টের ভিডিও ঘিরে সোশ্যাল মিডিয়ায় নানা প্রশ্ন 
তাহসিফ সৌরির লাশ উদ্ধার ও ৫ আগস্টের ভিডিও ঘিরে সোশ্যাল মিডিয়ায় নানা প্রশ্ন 
একসঙ্গে পাঁচটি স্লিপার এসি বাসকে ৯৫ হাজার টাকা জরিমানা
একসঙ্গে পাঁচটি স্লিপার এসি বাসকে ৯৫ হাজার টাকা জরিমানা
সঞ্চয়পত্র থাকলে আয়কর রিটার্নে কী সুবিধা পাওয়া যায়
সঞ্চয়পত্র থাকলে আয়কর রিটার্নে কী সুবিধা পাওয়া যায়