অবরোধে গাড়িতে ‘গজারির লাঠি’ রাখার পরামর্শ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ নভেম্বর ২০২৩, ২২:২৮আপডেট : ০৩ নভেম্বর ২০২৩, ২২:৪১

অবরোধে নাশকতা ঠেকাতে পরিবহন চালক, হেলপার ও সুপারভাইজারদের গাড়িতে গজারির (শাল গাছ) লাঠি রাখার পরামর্শ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সেই সঙ্গে কেউ নাশকতা করতে এলে ‘পিটিয়ে তক্তা করে দেবেন’ বলেও মন্তব্য করেন তিনি। 

শুক্রবার (৪ নভেম্বর) রাতে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে ‘শ্রমিক মালিক সমন্বয় পরিষদ’ আয়োজিত ‘বিএনপি-জামায়াতের অবরোধের নামে সৃষ্ট সন্ত্রাস, নৈরাজ্য, যানবাহন পোড়ানো ও শ্রমিক হত্যা’র প্রতিবাদে শ্রমিক সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী একথা বলেন।

তিনি বলেন, ‘আইন বলে, কেউ যদি আপনাকে মারতে চায় তার প্রতিহত করতে পারেন; সম্পদ রক্ষার্থে, জীবন-মান রক্ষার্থে। কাজেই আপনি প্রতিবাদ করতে পারবেন এবং তার উপরও আঘাত করতে পারবেন। সাহস করে প্রতিরোধ করতে হবে, প্রতিহত করতে হবে। আপনারা নির্বিঘ্নে-নির্ভয়ে গাড়ি চালান। সরকার আপনাদের পাশে আছে। আমি যেটা বলেছি, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে তাই বলে আমাকে পাঠিয়েছেন।’

অবরোধ কিংবা হরতালকে কেন্দ্র করে কোনোধরনের ক্ষয়ক্ষতি হলে সেসব বিষয় প্রধানমন্ত্রী দেখবেন উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘যা ক্ষতি হয়, সেগুলো তুলে ধরলে তা তিনি দেখবেন। পূর্বের মতো তিনি ব্যবস্থা গ্রহণ করবেন।’

পরিবহন শ্রমিক মালিকদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীরা আপনাদের সঙ্গে আছে। নিরাপত্তা বাহিনীর পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মীরাও আপনাদের পাশে রয়েছে। আমরা মনে করি এই জঙ্গি-সন্ত্রাসীদের দিন শেষ হয়ে গিয়েছে। আপনারা ঘুরে দাঁড়ালেই এরা বাংলাদেশ এ ধরনের আর কোনও ঘটনা ঘটাতে পারবে না। আমরা চাই একটি শান্তির দেশ সুন্দর পরিবেশ। আলোকময় দেশটির যাত্রা অব্যাহত থাকবে।’

মন্ত্রী বলেন, ‘যারা ট্রাকে পণ্য বহন করে নিয়ে আসছেন, পুলিশ বাহিনীর উপর আমাদের ইনস্ট্রাকশন রয়েছে। আপনারা নিকটবর্তী থানায় যোগাযোগ করবেন, আপনাদের ট্রাকগুলো একসঙ্গে রওনা দেবেন। যেগুলো পুলিশের স্কট দিয়ে... যেখানে যা প্রয়োজন নিরাপত্তা বাহিনী আপনাদের স্কট দিয়ে নিয়ে আসবে, যেখানে আপনারা যেতে চান।’

হাইওয়ে পুলিশকে আরও সক্রিয়া করা হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের র‌্যাব, হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ; সবাই সজাগ থাকবে, যাতে করে পরিবহন জগতে আপনারা কোনও অসুবিধা ফেস না করেন। আমরা সেই ব্যবস্থাটি করছি। নিরাপত্তা জোরদার করার জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা নিয়েছি।’

/আরটি/ইউএস/
সম্পর্কিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের