আগুনসন্ত্রাস বাদ দিয়ে নির্বাচনে আসুন: মেয়র তাপস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ নভেম্বর ২০২৩, ১৫:৩১আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, ১৫:৩১

আগুনসন্ত্রাস ও আগ্রাসনের মাধ্যমে রাজনৈতিক সমাধান হবে না উল্লেখ করে রাজনৈতিক দলগুলোকে নির্বাচনে আসার অনুরোধ জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।

তিনি বলেন, ‘আমরা অত্যন্ত ব্যথিত যে, গণপরিবহনের ওপরে বেশি আগ্রাসন হচ্ছে। আমরা রাজনৈতিক সংগঠনগুলোকে অনুরোধ করবো— এই আগ্রাসন, এই অন্যায় এবং আগুন দিয়ে নিরীহ মানুষকে পুড়িয়ে যে রাজনীতি করা হচ্ছে, সেটি তারা প্রত্যাহার করে, আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করবে। নির্বাচনের মাধ্যমেই রাজনৈতিক সমাধান সম্ভব। আগ্রাসন করে, আগুন দিয়ে পুড়িয়ে কখনোই কোনও রাজনৈতিক সমাধানে উপনীত হওয়া যায়নি। এবারও যাবে না।’

বুধবার (১৫ নভেম্বর) দুপুরে গুলিস্তানের শহীদ মতিউর পার্কের (মহানগর নাট্যমঞ্চ) অভ্যন্তরে নির্মিত ‘রাইসা নগর ব্যায়ামাগার’ এর উদ্বোধন শেষে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়কালে মেয়র তাপস এসব কথা বলেন।

এ সময় তিনিন বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৫টি ওয়ার্ডেই ব্যায়ামাগার প্রতিষ্ঠা করা হবে এবং ব্যায়ামাগারগুলো যৌথ মূলধনী অংশীদারত্বের ভিত্তিতে পরিচালনা করা হবে বলে জানিয়েছেন শেখ তাপস।

উদ্বোধন অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান প্রকৌশলী আশিকুর রহমান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. ইফতেখার আহমেদ চৌধুরী এবং বিভিন্ন ওয়ার্ডের সাধারণ আসন ও সংরক্ষিত আসনের কাউন্সিলরা উপস্থিত ছিলেন।

/এএইচএ/এপিএইচ/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি