তিন আসনে আ.লীগের মনোনয়ন ফরম কিনেছেন সাকিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ নভেম্বর ২০২৩, ১৮:০০আপডেট : ১৮ নভেম্বর ২০২৩, ১৮:৩৪

দ্বাদশ জাতীয় নির্বাচনে অংশ নিতে তিনটি আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন কিনেছেন তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। শনিবার (১৮ নভেম্বর) তার পক্ষে একজন প্রতিনিধি এ মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা বুথের দায়িত্বে থাকা শেখ মো. হাসান মেহেদী। সাকিব আল হাসান ঢাকা-১০, মাগুরা-১ ও মাগুরা-২ আসনের মনোনয়ন কিনেছেন বলে জানা গেছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রির প্রথম দিনে মোট ১ হাজার ৭৪ জন ফরম সংগ্রহ করেছেন। এর মধ্যে সরাসরি ১ হাজার ৬০টি এবং অনলাইনে ১৪ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেন। সংশ্লিষ্ট সূত্র এসব তথ্য জানিয়েছে।

আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম শুরু হয় শনিবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায়। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলটির কার্যালয়ে আট বিভাগের জন্য স্থাপিত ১০টি বুথ থেকে ফরম বিক্রি হয়। মনোনয়ন ফরম কার্যক্রম চলবে মঙ্গলবার (২১ নভেম্বর) পর্যন্ত।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দলীয় মনোনয়ন ফরমটি সংগ্রহের মধ্য দিয়ে দলটির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম শুরু হয়। গোপালগঞ্জ-৩ আসন থেকে বঙ্গবন্ধু কন্যার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য কাজী আকরাম উদ্দিন আহমেদ। এ সময় গোপালগঞ্জের নেতারা উপস্থিত ছিলেন।

/এমআরএস/ইউএস/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী