অনলাইনে নৌকার ফরম কিনে জমা দিলেন মোহাম্মদ এ আরাফাত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ নভেম্বর ২০২৩, ১৬:৩৭আপডেট : ১৯ নভেম্বর ২০২৩, ১৬:৩৭

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম অনলাইনে কিনেছেন ও জমাও দিয়েছেন বর্তমান সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মোহাম্মদ আলী আরাফাত। রবিবার (১৯ নভেম্বর) ফরম জমা দেন বলে নিশ্চিত করেছেন তার মিডিয়ার দায়িত্বে থাকা মাইকেল চৌধুরী।

গণমাধ্যমে পাঠানো বার্তায় মোহাম্মদ এ আরাফাত বলেন, আওয়ামী লীগ শুধু স্বপ্ন দেখায় না, সেটির বাস্তবায়নও করে। বাংলাদেশ আওয়ামী লীগ ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের যে রূপরেখা দিয়েছে, সেটি বাস্তবায়নের প্রথম ধাপে নিজেদের দলীয় মনোনয়নপত্র ক্রয় ও বিক্রয়ের ক্ষেত্রে প্রথমবারের মতো অনলাইন সেবা চালু করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন স্বপ্নচারী রাজনীতিবীদ। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে দিন-রাত তিনি কঠোর পরিশ্রম করে চলেছেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি চলছে দ্বিতীয় দিনে। রবিবার (১৯ নভেম্বর) সকাল ১০টায় বঙ্গবন্ধু এভিনিউতে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে শুরু হয়, বিকাল ৩টা পর্যন্ত ১০০৩টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। এতে আয় হয়েছে ৫ কোটি ১ লাখ ৫০ হাজার টাকা।

এ তথ্য নিশ্চিত করেছেনআওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যরিস্টার বিপ্লব বড়ুয়া। তিনি জানান, সকাল থেকে বিকাল ৩টা পর্যন্ত ঢাকা বিভাগে ২২৭টি, চট্রগ্রাম বিভাগে ১৮৫টি, ময়মনসিংহ বিভাগে ৮৯টি, সিলেট বিভাগে ৫২টি, খুলনা বিভাগে ১৫৫টি, বরিশাল বিভাগে ৭৯টি, রাজশাহী বিভাগে ১১৯টি ও রংপুর বিভাগে ৯৭টি ফরম বিক্রি হয়েছে।

/এমআরএস/এফএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের