আ.লীগের মনোনয়ন ফরম কিনলেন বাসদের ৩ নেতা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ নভেম্বর ২০২৩, ১৯:২১আপডেট : ২০ নভেম্বর ২০২৩, ১৯:২১

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) তিন নেতা। তারা হলেন– বাসদের সভাপতি রেজাউল রশিদ খান, সদস্য হামিদুল ও বকুল হোসেন।

সোমবার (২০ নভেম্বর) বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের নির্ধারিত বুথ থেকে ফরম সংগ্রহ করেন তারা।

সিরাজগঞ্জ-৬ আসন থেকে রেজাউল রশিদ খান, সুনামগঞ্জ-২ আসন থেকে হামিদুল এবং ব্রাহ্মণবাড়িয়া-১ আসন থেকে বকুল হোসেন আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন।

আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপকমিটির সদস্য এবং চট্টগ্রাম বিভাগের টিম লিডার জিয়াউদ্দিন এসব তথ্য জানান।

আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যরিস্টার বিপ্লব বড়ুয়া জানান, আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রির প্রথম দিন শনিবার (১৮ নভেম্বর) ১ হাজার ৭৪ জন, দ্বিতীয় দিন রবিবার (১৯ নভেম্বর) ১ হাজার ২১২ জন এবং তৃতীয় দিন সোমবার (২০ নভেম্বর) ৭৩৩ জন ফরম কিনেছেন। ফলে তিন দিনে ৩ হাজার ১৯টি ফরম বিক্রি হয়েছে। এতে আওয়ামী লীগের আয় হয়েছে ১৫ কোটি ৯ লাখ ৫০ হাজার টাকা।

রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলটির কার্যালয়ে আট বিভাগের জন্য স্থাপন করা হয় ১০টি বুথ। সেখান থেকে ফরম বিক্রি করা হয়। এই কার্যক্রম চলবে আগামী মঙ্গলবার (২১ নভেম্বর) পর্যন্ত। এবার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরমের মূল্য ৫০ হাজার টাকা। ফরম বিক্রি শেষ হলে দলের মনোনয়ন বোর্ডের যাচাই-বাছাই শেষে ৩০০ আসনে নৌকার প্রার্থী চূড়ান্ত করবে আওয়ামী লীগ।

/এমআরএস/আরকে/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী