বিএনপি আন্দোলনকে আউটসোর্সিং করেছে: তথ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ নভেম্বর ২০২৩, ১৬:১৩আপডেট : ২৬ নভেম্বর ২০২৩, ১৬:৫০

বিএনপি মাদকাসক্তদের কিছু টাকা-পয়সা দিয়ে গাড়িঘোড়াতে পেট্রোলবোমা নিক্ষেপ করাচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী  ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘তারা (বিএনপি) আন্দোলনকে আউটসোর্সিং করেছে। তাদের কর্মী পাওয়া যায় না।’

রবিবার (২৬ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে ঢাকা সাংবাদিক পরিবার বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

ড. হাছান মাহমুদ বলেন, ‘হঠাৎ করে গাড়ির মধ্যে বোমা নিক্ষেপ করা, এটি তো কোনও রাজনীতি হতে পারে না। এটি কোনও রাজনৈতিক কর্মসূচির অংশ হতে পারে না। আবার তারা (বিএনপি) আন্দোলনকে আউটসোর্সিং করেছে। তাদের কর্মী পাওয়া যায় না, যারা মাদকাসক্ত তাদের কিছু টাকা-পয়সা দিয়ে গাড়িঘোড়ায় পেট্রোলবোমা নিক্ষেপ করাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘বিএনপি আন্দোলনকে আউটসোর্সিং করে এখন নেশাখোরদের হাতে দিয়েছে। সঙ্গে ওদের কর্মীরাও আছে। এটার বিরুদ্ধে সোচ্চার হতে হবে। গাড়িঘোড়ায় আগুন দেওয়া কখনও আন্দোলন হতে পারে না, এটা সন্ত্রাসী কর্মকাণ্ড। এটির হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। রাজনীতিকে রক্ষা করতে হবে।’

সভায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ওমর ফারুক, বিএফইউজে মহাসচিব দীপ আজাদসহ অনেকে উপস্থিত ছিলেন।

 

/এএজে/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি