কারা হচ্ছেন নৌকার প্রার্থী, জানালেন ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ নভেম্বর ২০২৩, ১৬:২৭ আপডেট : ২৬ নভেম্বর ২০২৩, ২০:০৯

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কারা নৌকা প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন সেই তালিকা প্রকাশ করেছে আওয়ামী লীগ। সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করেছেন। 

রবিবার (২৬ নভেম্বর) বিকাল ৪টার দিকে এই সংবাদ সম্মেলন শুরু হয়। ৭১টি আসনে দলের আগের প্রার্থীরা বাদ পড়েছেন। আর কুষ্টিয়া-২ ও নারায়ণগঞ্জ-৫ আসনের মনোনয়ন আজ প্রকাশ করা হয়নি।

এদিকে দলীয় মনোনয়ন ঘোষণার আগে থেকেই লোকে লোকারণ্য হয়ে যায় বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়। বিভিন্ন আসনের প্রার্থী ও তাদের সমর্থকরা এসে জড়ো হন সেখানে। 

দলীয় মনোনয়ন ঘোষণার আগে লোকে লোকারণ্য বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় (ছবি: ফোকাস বাংলা)

এর আগে সারা দেশ থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহকারীদের সঙ্গে সকালে এক মতবিনিময় সভা করেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় অংশ নেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গঠিত দলের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সব সদস্য।

বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় (ছবি: ফোকাস বাংলা)  

এবার সংসদের ৩০০টি আসনের বিপরীতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি হয় ৩ হাজার ৩৬২টি। গত ২৩ নভেম্বর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয় ভবনে দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়। পরে ২৪ ও ২৫ নভেম্বরও সভা চলে। দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে বোর্ডের সভায় সব প্রার্থী চূড়ান্ত হয়। এবার ‘জিতে আসার মতো ভালো প্রার্থীকে’ মনোনয়ন দেওয়ার কথা বলেছেন দলটির সভাপতি শেখ হাসিনা।

নৌকার প্রার্থীদের তালিকা-

আওয়ামী লীগের প্রার্থী

আওয়ামী লীগের প্রার্থী

আওয়ামী লীগের প্রার্থী

আওয়ামী লীগের প্রার্থী

আওয়ামী লীগের প্রার্থী

আওয়ামী লীগের প্রার্থী

আওয়ামী লীগের প্রার্থী

আওয়ামী লীগের প্রার্থী

আওয়ামী লীগের প্রার্থী

/এমআরএস/এফএস/এমওএফ/
সম্পর্কিত
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩ নেতা গ্রেফতার
আওয়ামী লীগকে ‘পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল’ বললেন স্পিকার
সর্বশেষ খবর
ফোডেনের হ্যাটট্রিকে এইকে এথেন্সকে উড়িয়ে দিলো ম্যানসিটি
ফোডেনের হ্যাটট্রিকে এইকে এথেন্সকে উড়িয়ে দিলো ম্যানসিটি
মৌসুমের প্রথম হারের স্বাদ পেলো বার্সেলোনা, গোল খেলো এক হালি
মৌসুমের প্রথম হারের স্বাদ পেলো বার্সেলোনা, গোল খেলো এক হালি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
স্থানীয় নির্বাচনে কেমন প্রার্থী বেছে নিতে হবে, সাফ জানিয়ে দিলেন তারেক রহমান
স্থানীয় নির্বাচনে কেমন প্রার্থী বেছে নিতে হবে, সাফ জানিয়ে দিলেন তারেক রহমান
সর্বাধিক পঠিত
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি