৪১ মন্ত্রী-প্রতিমন্ত্রী পেলেন নৌকার টিকিট, বাদ ৪ জন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ নভেম্বর ২০২৩, ২১:১১আপডেট : ২৬ নভেম্বর ২০২৩, ২১:২৭

প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মন্ত্রিপরিষদের বর্তমান ৪৮ জনের মধ্যে সংসদ সদস্য ৪৫ জন। এর মধ্যে ৪১ জন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। বাদ পড়েছেন চার জন।

গোপালগঞ্জ-৩ আসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নোয়াখালী ৫ আসনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, কুমিল্লা-১০ আসনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, গাজীপুর-১ আসনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, চট্টগ্রাম-৭ আসনে তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ, ঢাকা-১২ আসনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক, কুমিল্লা-৯ আসনে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম, চাঁদপুর-৩ আসনে শিক্ষামন্ত্রী দীপু মনি, টাঙ্গাইল-১ আসনে কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক, নরসিংদী-৪ আসনে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, নারায়ণগঞ্জ-১ আসনে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, সুনামগঞ্জ-৩ আসনে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, সিলেট-১ আসনে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, সিলেট-৪ আসনে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ, মৌলভীবাজার-১ আসনে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন, রংপুর-৪ আসনে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, লালমনিরহাট-২ আসনে সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ, নওগাঁ-১ আসনে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, পিরোজপুর-১ আসনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, মানিকগঞ্জ-৩ আসনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এবং পঞ্চগড় ২ আসনে রেলপথ মন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন।

হবিগঞ্জ-৪ আসনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী, জামালপুর-২ আসনে ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী ফরিদুল হক খান, দিনাজপুর-২ আসনে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, রাজশাহী-৬ আসনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, নাটোর-৩ আসনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, মেহেরপুর-১ আসনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, যশোর-৫ আসনে পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, বরিশাল-৫ আসনে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, নেত্রকোনা-২ আসনে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু, ময়মনসিংহ-২ আসনে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, ঢাকা-৩ আসনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, ঢাকা-১৫ আসনে শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, ঢাকা ১৯ আসনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান, গাজীপুর-২ আসনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, চট্টগ্রাম-১৩ আসনে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এবং বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং, শরীয়তপুর-২ আসনে পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক, চট্টগ্রাম-৯ আসনে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এবং বাগেরহাট-৩ আসনে মনোনয়ন পেয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী হাবিবুন নাহার।

বাদ পড়েছেন চার প্রতিমন্ত্রী

বর্তমান মন্ত্রিসভার তিন সদস্য এবার ক্ষমতাসীন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাননি। তারা হলেন- সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন।

এছাড়া মন্ত্রিসভার টেকনোক্র্যাট কোটার তিন সদস্য পদত্যাগপত্র জমা দিয়েছেন। 

একজন সংরক্ষিত মহিলা আসনের এমপি, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা। 

আরও পড়ুন-

মনোনয়ন পেলেন আ.লীগের কেন্দ্রীয় কমিটির ৩৪ নেতা

বাদ পড়লেন যে ৭১ এমপি

আ.লীগে নতুন মুখ ১০৪ জন

নৌকার টিকিট পেলেন যারা

দুটি আসনে প্রার্থী ঘোষণা করেনি আ.লীগ

কারা হচ্ছেন নৌকার প্রার্থী, জানালেন ওবায়দুল কাদের

আ.লীগ তোষামোদ করে ক্ষমতায় থাকতে চায় না: শেখ হাসিনা

নিস্তব্ধ বিএনপি অফিসের সামনে আ.লীগের আনন্দ মিছিল

/এমআরএস/এফএস/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি