দুটি আসনে প্রার্থী ঘোষণা করেনি আ.লীগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ নভেম্বর ২০২৩, ১৭:৫৭আপডেট : ২৬ নভেম্বর ২০২৩, ১৮:১২

জাতীয় সংসদের ৩০০টি আসনের মধ্যে ২৯৮টি আসনে দলীয় মনোনয়ন ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। রবিবার (২৬ নভেম্বর) বিকালে বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পদক ওবায়দুল কাদের মনোনীত প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করেন।

এ সময় দুটি আসনের প্রার্থীদের নাম প্রকাশ করেনি ক্ষমতাসীন দলটি। আসন দুটি হলো কুষ্টিয়া-২ ও নারায়ণগঞ্জ-৫। ওবায়দুল কাদের বলেন, দুটি আসন আজ প্রকাশিত হচ্ছে না। এটি পরে প্রকাশ করা হবে।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের প্রার্থীদের নামের তালিকা ঘোষণা (ছবি: ফোকাস বাংলা)

উল্লেখ্য, কুষ্টিয়া-২ আসনের বর্তমান সংসদ সদস্য জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সভাপতি হাসানুল হক ইনু। তিনি ২০০৯ সাল থেকেই এ আসনে জাসদের মনোনয়নে নৌকা প্রতীকে নির্বাচন করে বিজয়ী হয়ে আসছেন। অপরদিকে নারায়ণগঞ্জ-৫ আসনের বর্তমান সংসদ সদস্য এ কে এম নাসিম ওসমান। জাতীয় পার্টির এমপি নাসিম ওসমান নারায়ণগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগ দলীয় এমপি শামীম ওসমানের ভাই।

দলীয় মনোনয়ন ঘোষণার আগে লোকে লোকারণ্য হয়ে যায় বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় (ছবি: ফোকাস বাংলা)

আরও পড়ুন-

কারা হচ্ছেন নৌকার প্রার্থী, জানালেন ওবায়দুল কাদের

আ.লীগ তোষামোদ করে ক্ষমতায় থাকতে চায় না: শেখ হাসিনা

/ইএইচএস/এফএস/
সম্পর্কিত
আ.লীগ থেকে ৪ নেতার পদত্যাগ, বললেন ‘বিপদে পড়লে দেখার কেউ নেই’
আ.লীগের হোয়াটসঅ্যাপ-মেসেঞ্জার-টেলিগ্রাম গ্রুপের সক্রিয় সদস্য গ্রেফতার
ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে: চিফ প্রসিকিউটর
সর্বশেষ খবর
শিক্ষার্থীদের যাতায়াতে ইউআইইউতে চালু হলো ১৮ এসি বাস
শিক্ষার্থীদের যাতায়াতে ইউআইইউতে চালু হলো ১৮ এসি বাস
ভোলার গ্যাস কতদূর
ভোলার গ্যাস কতদূর
ছায়ানটে মিতা হককে স্মরণ
ছায়ানটে মিতা হককে স্মরণ
ছয় দফা না মানলে এক দফায় রূপান্তরিত হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
ছয় দফা না মানলে এক দফায় রূপান্তরিত হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক