নির্বাচনকে বাধাগ্রস্ত করার অধিকার কারও নেই: বাহাউদ্দিন নাছিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ নভেম্বর ২০২৩, ১৭:০৮আপডেট : ২৯ নভেম্বর ২০২৩, ১৭:০৮

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, কেউ চাইলেই নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না। নির্বাচনে যদি কেউ না আসে সেটি তার ব্যক্তিগত সিদ্ধান্ত। যার ভোট সে দেবে, সেখানে বাধা দেওয়ার অধিকার কারও নেই। এটি সংবিধান বিরোধী। এ অপকর্ম যারা করবে তারা দেশের গণতন্ত্রের শত্রু।

বুধবার (২৯ নভেম্বর) ঢাকা-৮ আসনের মনোনয়নপত্র জমা দেওয়ার পর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন আ ফ ম বাহাউদ্দিন নাছিম

বাহাউদ্দিন নাছিম বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আমাকে ঢাকা ৮ আসনে মনোনয়ন দিয়েছেন। আজ মনোনয়নপত্র রিটার্নিং অফিসারের কাছে জমা দিয়েছি। নির্বাচনী নিয়ম অনুযায়ী আমি আমার কার্যক্রম পরিচালনা করবো। শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী নির্বাচনের আচরণবিধি মেনে আমি জনগণের কাছে যাবো।’

স্বতন্ত্র প্রার্থীদের বিষয়ে তিনি বলেন, ‘নির্বাচনের ঢেউ সারা দেশে ছড়িয়ে পড়েছে। নির্বাচন কমিশনের আইন অনুযায়ী যে কেউ স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে পারে। কিন্তু দলীয় নেতাকর্মীরা কীভাবে নির্বাচন করবে সেই বিষয়ে ইতোমধ্যে পথরেখা ঘোষণা করা হয়েছে। আগামী দিনেও দলের নির্দেশনার বাইরে নেতাকর্মীরা কাজ করবে না।’

/এমআরএস/আরকে/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি