সমাবেশের অনুমতি চেয়ে রিটার্নিং কর্মকর্তাকে আ.লীগের চিঠি

বাংলার ট্রিবিউন রিপোর্ট
০৪ ডিসেম্বর ২০২৩, ০০:৫৩আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ০০:৫৩

আগামী ১০ ডিসেম্বর (রবিবার) রাজধানীতে সমাবেশের অনুমতি চেয়ে বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার কাছে চিঠি দিয়েছে আওয়ামী লীগ।

রবিবার (৩ ডিসেম্বর) ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দফতর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজের সই করা চিঠিটি সংশ্লিষ্ট কার্যালয়ে জমা দেওয়া হয়।

চিঠিতে বলা হয়, ‘আপনার অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জানাচ্ছি, আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ ছাড়া আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা সমাবেশে অংশ নেবেন। সমাবেশের অনুমতি দেওয়ার জন্য অনুরোধ করছি।’

এর আগে শনিবার (২ ডিসেম্বর) আন্তর্জাতিক মানবাধিকার দিবসে (১০ ডিসেম্বর) বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে বিকাল ৩টায় সমাবেশের কর্মসূচি ঘোষণা করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।

পরদিন রবিবার (৩ ডিসেম্বর) নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, নির্বাচনি আচরণবিধি অনুযায়ী রাজনৈতিক দলের সমাবেশ করতে অনুমতি নিতে হবে।

/এমআরএস/এনএআর/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী