মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে আসছেন আ.লীগের নেতাকর্মীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জানুয়ারি ২০২৪, ১৫:৩০আপডেট : ১০ জানুয়ারি ২০২৪, ১৫:৩০

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করছে আওয়ামী লীগ। এতে যোগ দিতে দলটির নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসভাস্থলে আসছেন। ঢাকা ও আশেপাশের জেলা থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা আসতে শুরু করেন দুপুরের আগেই।

বুধবার (১০ জানুয়ারি) সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় জড়ো হয়েছেন আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী। উদ্যানের বিভিন্ন গেট দিয়ে তারা ভেতরে প্রবেশ করছেন। এখনও অনেক নেতাকর্মী জনসভাস্থলের দিকে আসছেন। এসময় আওয়ামী লীগের নেতাকর্মীদের নানা ধরনের স্লোগান দিতে দেখা যায়।

এ ছাড়া আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যানার, প্ল্যাকার্ড নিয়ে আসছেন জনসভায়। ঢাকার বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিটের নেতারাও ব্যানার-প্ল্যাকার্ড ও পতাকা নিয়ে আসছেন।

আওয়ামী লীগের জনসভায় যোগ দিতে মিছিল করে যাচ্ছেন দলীয় নেতাকর্মীরা ছবির হাটের গেট, টিএসসি সংলগ্ন গেট, রমনা কালিমন্দিরের গেট, তিন নেতার মাজার গেট দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করছেন নেতাকর্মীরা। রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের গেট দিয়ে ভিআইপিরা প্রবেশ করবেন জনসভায়। সে অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করেছে বলে জানানো হয়েছে।

আওয়ামী লীগের নেতারা জানিয়েছেন, দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র মোকাবিলা করে নতুন বছরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে। নতুন এমপিরা আজই শপথ নিয়েছেন, শিগগিরই নতুন সরকার গঠিত হবে। সেই প্রেক্ষাপটে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের এই জনসভা খুবই গুরুত্বপূর্ণ।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ১০ জানুয়ারি স্বাধীন বাংলাদেশে ফেরেন। বাঙালি জাতির অবিসংবাদিত নেতার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসের এ জনসভায় সভাপতির বক্তব্য রাখবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ছবি: সাজ্জাদ হোসেন

/এমআরএস/এপিএইচ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী