সাম্প্রদায়িক ও অগণতান্ত্রিক রাজনীতির স্রষ্টা বিএনপি-জামায়াত: নাছিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৩১আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৩১

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বাংলাদেশের সাম্প্রদায়িক ও অগণতান্ত্রিক রাজনীতির স্রষ্টা হলো বিএনপি-জামায়াত। এরা সব সময় বিরাজনীতিকীকরণের পক্ষে কাজ করে। এরা মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী ও সাম্প্রদায়িক রাজনীতির বীজ বপন করে মানুষকে বিপথগামী করতে চায়।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর দক্ষিণের অন্তর্গত শাহবাগ থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে ভাষাশহীদ স্মরণে আলোচনা ও শীতার্তদের শীতবস্ত্র প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এ বিএনপি-জামায়াত মানুষকে হত্যা করে গণতন্ত্রের নামাবলি পড়ে। তাদের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে। এরা সব সময় দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। দেশের মানুষের মুক্তির পক্ষে এরা কখনও কাজ করতে পারেনি। উল্টো মানুষের দুঃখ বৃদ্ধির মাধ্যমে এরা রাজনৈতিক ফায়দা লুটতে চেয়েছে। এরা রাজনৈতিক দুর্বৃত্ত।

তিনি আরও বলেন, আমরা দেশের মানুষের জন্য রাজনীতি করি। দেশের মানুষের কষ্ট-দুঃখ লাঘব করার জন্যই আওয়ামী লীগের রাজনীতি। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের মানুষ যাতে কষ্ট না পায়, যাতে তারা ভালোভাবে জীবন যাপন করতে পারে, এটাই আমাদের একমাত্র লক্ষ্য। আওয়ামী লীগ মানুষের পাশে সব সময় থাকে। আওয়ামী লীগের নেতাকর্মীরা শুধু বক্তৃতার ভাষায় নয়, মানুষের দুর্দিনেও মানুষের জন্য কাজ করে।

নাছিম বলেন, শেখ হাসিনা আমাদের নির্দেশ দিয়েছেন, যখনই মানুষের প্রয়োজন হবে, তোমরা পাশে থাকবে। করোনার সময় যখন কেউ পাশে থাকেনি, তখনও আওয়ামী লীগের নেতাকর্মীরা মানুষের পাশে ছিল। আগামী দিনেও যখনই প্রয়োজন হবে, আমরা মানুষের পাশে থাকবো। এটাই আমাদের আদর্শ। আমরা মানুষের ভালোবাসা নিয়ে শেখ হাসিনার নেতৃত্বে দেশ পরিচালনা করতে চাই। মানুষের অধিকারই হলো সত্যিকারের গণতন্ত্র। মানুষের কাছে যার জবাবদিহি নেই, গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি তার শ্রদ্ধা নেই।

শেখ হাসিনার নেতৃত্বে আমরা দারিদ্র্য দূর করতে সক্ষম হয়েছি উল্লেখ করে তিনি বলেন, এখন আমাদের আরও অনেক দূর এগিয়ে যেতে হবে। তাই আওয়ামী লীগের নেতাকর্মীদের পাশাপাশি সবাইকেই এগিয়ে আসতে হবে। যাদের হাত থেকে পুলিশ, শিক্ষক, ছাত্র, পুরোহিত, মসজিদের ইমাম—কেউ রক্ষা পায়নি তাদের বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে। সবাইকে একত্র হয়ে এদের প্রতিহত করতে হবে।

শাহবাগ থানা আওয়ামী লীগের সভাপতি জে এম আতিকুর রহমান আতিকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহসভাপতি কামাল চৌধুরী, দীলিপ রায়, যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের শ্রম ও কর্মসংস্থান সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।

/এমআরএস/এনএআর/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের