আমাদের স্বাধীনতা কারও দান নয়: নাছিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মার্চ ২০২৪, ১৬:১৯আপডেট : ২৫ মার্চ ২০২৪, ১৬:১৯

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, আমাদের মহান স্বাধীনতা ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে ও ২ লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে পেয়েছি। এটি কারও দয়ার দান নয়। কোনও সামরিকজান্তার ঘোষণার মধ্য দিয়ে মহান স্বাধীনতা অর্জিত হয়নি।

সোমবার (২৫ মার্চ) রাজধানীর মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে মহান স্বাধীনতা দিবসের এক আলোচনা ও বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

বাহাউদ্দিন নাছিম বলেন, নিরস্ত্র বাঙালির উপর ২৫ মার্চের কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছিল। তারা ছাত্র-ছাত্রী, যুবক-যুবতী কাউকে ছাড়েনি। নির্মমভাবে সবাইকে হত্যা করে। তারা রাজারবাগ পুলিশ লাইন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোকে টার্গেট করে হত্যাযজ্ঞ চালায়। তাদের লক্ষ্য ছিল একটাই দেশকে ধ্বংস করে দেওয়া। পাকিস্তানিদের সকল ষড়যন্ত্র মোকাবিলা করে জাতির পিতার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিল।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার জীবনের শ্রেষ্ঠ সময়গুলো কারাগারে কাটিয়েছেন। তিনি বার বার মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েছেন। তাকে ফাঁসির কাষ্ঠে দাঁড়াবার ব্যবস্থা করা হয়েছিল। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে পাকিস্তান কারাগারে তাকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছিল এবং কারাগারের পাশে তার জন্য কবর খোঁড়া হয়। বলা হয়েছিল এই কবরেই তাকে সমাহিত করা হবে। পাকিস্তানি অফিসাররা তাকে যখন জিজ্ঞেস করেছিল- আপনি কি বাংলাদেশের স্বাধীনতা চান নাকি বাঁচতে চান, তিনি সেদিন শাসকগোষ্ঠীর সাথে তিনি আপস করেননি।

মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বোর্ডের সভাপতি আব্দুল মতিন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মাহফুজুর রহমান খান।

/এমআরএস/এমএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের